ঢাকা ১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ওজন কমাতে চান? তাহলে নাস্তায় রাখুন তিন পুষ্টি উপাদান

স্বাস্থ্য ডেস্ক: ওজন কমানোর প্রচেষ্টায় সঠিক খাবারের তালিকা তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। পুষ্টিবিজ্ঞানীদের মতে, শরীরকে ফিট রাখতে খাদ্যতালিকা থেকে নাস্তা সম্পূর্ণ বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। বরং সঠিক পুষ্টিগুণসমন্ন খাবার বেছে নিলে অতিরিক্ত ক্যালরি গ্রহণের ঝুঁকি অনেকটাই কমে যায়।

মার্কিন পুষ্টিবিদ ডা. কেজিয়া জয় ওজন নিয়ন্ত্রণে রাখতে রোগীদের নিয়মিত পাঁচটি স্বাস্থ্যকর নাস্তা খাওয়ার পরামর্শ দিয়েছেন। এই তালিকার মধ্যে রয়েছে কটেজ চিজের সঙ্গে তাজা সবজি এবং গ্রিক ইয়োগার্টের সঙ্গে বিভিন্ন ফল। এছাড়া ছোলা থেকে তৈরি হামাসের সঙ্গে কাঁচা সবজি, বাদামের সঙ্গে আস্ত ফল এবং কৃত্রিম চিনি ছাড়া প্রোটিনসমৃদ্ধ স্মুদি খাওয়া যেতে পারে।

এই পুষ্টিবিদ জানিয়েছেন যে, যেকোনো আদর্শ ও কার্যকর নাস্তায় মূলত প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি এবং ফাইবার থাকা আবশ্যক। প্রক্রিয়াজাত খাবারে পরিশোধিত শর্করা ও বাড়তি চিনি থাকায় সেগুলো দ্রুত হজম হয়ে যায় এবং ক্ষুধা বাড়িয়ে দেয়। এর বিপরীতে প্রোটিন ও আঁশযুক্ত খাবার হজম হতে বেশি সময় নেয় এবং রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখে।

খাবারের সময়ের সঠিক ব্যবধান বজায় না রাখলে ক্ষুধার তাড়নায় অতিরিক্ত ক্যালরিযুক্ত খাবার খাওয়ার প্রবণতা তৈরি হয়। তাই বিকেলের দিকে পুষ্টিকর নাস্তা খেলে কাজের মনোযোগ ঠিক থাকে এবং মিষ্টি খাওয়ার প্রবল আকর্ষণ কমে যায়। তবে রাতের বেলা অভ্যাসবশত না খেয়ে কেবল প্রকৃত ক্ষুধা লাগলে তবেই প্রোটিনসমৃদ্ধ হালকা খাবার খাওয়া উচিত।

জনপ্রিয়

চাকরি হারালেন পুলিশের ৭ কর্মকর্তা

ওজন কমাতে চান? তাহলে নাস্তায় রাখুন তিন পুষ্টি উপাদান

প্রকাশিত ০১:৫২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬