ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র Logo একই দিনে দুই ইতিহাসের নায়ক মেসি Logo পাবনায় ১৬ জনের এইচআইভি শনাক্ত, আক্রান্তদের মধ্যে ৭ জন সমকামী Logo আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক Logo যবিপ্রবিতে ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রামের মাধ্যমে তরুণদের ক্ষমতায়নে কাজ করছে বিজমেকার Logo নিউইয়র্কে আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষ, ম্যাচের আগে উত্তেজনা Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে, জানিয়ে দিলো সুপার কম্পিউটার Logo মাত্র ১২ বছর বয়সে কোরআনের হাফেজ হলেন রুবায়েত সরদার Logo আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ Logo প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, ইসলাম ধর্ম গ্রহণের পর চলছে বিয়ের প্রস্তুতি

বৈশ্বিক সংস্কৃতি ও ঐতিহ্যের উদযাপনে ‘গ্লেনজিউর ২০২৫’ আয়োজন করল গ্লেনরিচ

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৮:০৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • ১১৬ বার পঠিত

বৈশ্বিক সংস্কৃতি ও ঐতিহ্যের উদযাপনে ‘গ্লেনজিউর ২০২৫’ আয়োজন করল গ্লেনরিচ

ঢাকার সাতারকুল ক্যাম্পাসে  বর্নাঢ্য আয়োজনে ‘গ্লেনজিউর ২০২৫’ আয়োজন করেছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল। বিশ্বের নানা দেশের লোককাহিনি, সংস্কৃতি ও ঐতিহ্য উদযাপনের এ আয়োজনে অংশগ্রহণ করে গ্রেড ১ থেকে গ্রেড ৫ -এর চার শ’র বেশি শিক্ষার্থী।

ফোকলোর প্রতিপাদ্যে অনুষ্ঠিত গ্লেনজিউর ২০২৫ -এ নৃত্য, গল্প বলা এবং নাটকের মধ্য দিয়ে অংশগ্রহণকারী ও আগত অতিথিদের বিভিন্ন মহাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির সাথে পরিচয় ঘটে। আয়োজনে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ছিল গ্রেড ১ ও গ্রেড ২ -এর শিক্ষার্থীদের পরিবেশনা এবং দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত ছিল গ্রেড ৩ থে গ্রেড ৫ -এর শিক্ষার্থীদের পরিবেশনা।

প্রত্যেকটি পরিবেশনাই ছিল একটি নির্দিষ্ট দেশের ওপর ভিত্তি করে; যেখানে সংস্কৃতি ও সৃজনশীল উপস্থাপনার দারুণ মেলবন্ধন ঘটে। যেসব পরিবেশনা দর্শকদের মোহিত করে, তার মধ্যে ছিল: ব্রাজিলের কার্নিভাল ও ফুটবল নিয়ে ট্রিবিউট অনুষ্ঠান, জাপানের ঐতিহ্যবাহী কাবুকি ও সামুরাই পরিবেশনা এবং তানজানিয়ার মাসাই নৃত্য ও অ্যানিমেল ডান্স।আয়োজনে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ হিসেবে আনন্দ শোভাযাত্রা, কালবৈশাখী ঝড় ও পহেলা বৈশাখ ফুটিয়ে তোলা হয় চমৎকার পরিবেশনার মধ্য দিয়ে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের আয়োজনে আরও ছিল মিশরের প্রাচীন বাণিজ্যদৃশ্য ও ইউকুলেলে পরিবেশনা, অস্ট্রেলিয়ার আদিবাসী নৃত্য ও ক্রিকেট স্কিট, ভারতের ভরতনাট্যম ও হোলির নৃত্য এবং মেক্সিকোর টাপাতিও জালিস্কো নৃত্য ও ঐতিহ্যবাহী পোশাক প্রদর্শনী।

এ আয়োজন উপলক্ষে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল সাতারকুলের অধ্যক্ষ রমেশ মুডগাল বলেন, “গ্লেনডিউর শুধুমাত্র সাংস্কৃতিক পরিবেশনাই নয়, এর মাধ্যমে শিক্ষার্থীরা বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্কে জানার সুযোগ লাভ করে। বিশ্বের আলাদা আলাদা সংস্কৃতি তাদের সৃজনশীলতার বিকাশের পাশাপাশি সহানুভূতিশীল করে তুলতে ভূমিকা রাখবে এবং ভিন্ন সংস্কৃতিকে সম্মান করতে শেখাবে।”

জনপ্রিয়

মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র

বৈশ্বিক সংস্কৃতি ও ঐতিহ্যের উদযাপনে ‘গ্লেনজিউর ২০২৫’ আয়োজন করল গ্লেনরিচ

প্রকাশিত ০৮:০৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫