ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বিদায় হ্যালো, নিজেকে চেনানোর জন্য ধন্যবাদ Logo নোবিপ্রবির নীলদিঘীতে ছাত্রদল নেতার উদ্যোগে লাইফ জ্যাকেট কর্নার স্থাপন ও বৃক্ষরোপণ Logo বাকৃবি ডিবেটিং সংঘের আংশিক কমিটির সভাপতি অধ্যাপক ড. শওকত আলী, সাধারণ সম্পাদক মুবিন ‎ Logo নির্বাচনের অনিশ্চয়তার মধ্যেই আগুনে জ্বলছে ইসরাইল Logo পাবিপ্রবিতে বাস থেকে পড়ে ছাত্রী আহত, ৭ দাবিতে প্রশাসনের আশ্বাস ‎ Logo জাবিতে নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত Logo জাবিতে চাহিদাসম্পন্ন শিশুদের স্কুল আনন্দশালার ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo ইউক্রেনে শান্তির সম্ভাবনা নিয়ে সংশয়, আলোচনার আড়ালে বাড়ছে সংঘাতের শঙ্কা Logo এলপিজির দাম বাড়ানোর প্রস্তাব: ব্যবসায়ীদের কমিশন বৃদ্ধির গণশুনানি Logo শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

কবি নজরুল কলেজ শিক্ষার্থীকে বাস চাপা: রাইদা পরিবহনের ২ বাস আটকালো শিক্ষার্থীরা

রাজধানীতে রাইদা পরিবহনের বাসের চাপায় কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী জাহিদ হাসান আহত হওয়ার ঘটনায় রাইদা পরিবহনের দুইটি বাস আটক করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে রাজধানীর জুরাইন এলাকা থেকে রাইদা পরিবহনের দুটি বাস আটক করে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। পরে বাস দুটি কলেজের মূল ফটকের ভেতরে নিয়ে রাখা হয়।

জানা যায়, বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে ধোলাইপাড় এলাকা থেকে পোস্তগোলা হয়ে নদীর ওপারে যাওয়ার উদ্দেশ্যে রাইদা পরিবহনের একটি বাসে উঠেছিলেন জাহিদ হাসান নামের এক শিক্ষার্থী। গন্তব্যে পৌঁছে ভাড়া দেওয়ার সময় কন্ডাক্টর বৈধ ভাড়ার চেয়ে দ্বিগুণ দাবি করলে তা নিয়ে তার সঙ্গে কথা-কাটাকাটি হয়।

এরপর বাস থেকে নামার সময় জাহিদ হাসান এক পা নামাতেই চালক ইচ্ছাকৃতভাবে বাসটি টেনে দিলে তিনি ছিটকে পড়ে যান। পরে তিনি উঠে বাসে হাত রাখলে চালক কাঁচের গ্লাস দিয়ে তাকে আঘাত করেন। এতে তার হাত গুরুতরভাবে জখম হয় এবং কেটে যায় । পরে তাকে সঙ্গে সঙ্গেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ‎এক শিক্ষার্থী বলেন, আমরা রাইদা পরিবহনের মালিক সমিতির সঙ্গে কথা বলেছি। তারা আসতে চেয়েছেন। আমাদের দাবি হলো—আহত শিক্ষার্থীর চিকিৎসার সম্পূর্ণ ব্যয় ও ক্ষতিপূরণ দিতে হবে এবং শিক্ষার্থীদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। সেই সঙ্গে তারা যেন নিশ্চিত করে যে, এমন ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে।

জনপ্রিয়

বিদায় হ্যালো, নিজেকে চেনানোর জন্য ধন্যবাদ

কবি নজরুল কলেজ শিক্ষার্থীকে বাস চাপা: রাইদা পরিবহনের ২ বাস আটকালো শিক্ষার্থীরা

প্রকাশিত ০৩:৩৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫