ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশি অবহেলা করেছেন: জাবের Logo বিদায় হ্যালো, নিজেকে চেনানোর জন্য ধন্যবাদ Logo নোবিপ্রবির নীলদিঘীতে ছাত্রদল নেতার উদ্যোগে লাইফ জ্যাকেট কর্নার স্থাপন ও বৃক্ষরোপণ Logo বাকৃবি ডিবেটিং সংঘের আংশিক কমিটির সভাপতি অধ্যাপক ড. শওকত আলী, সাধারণ সম্পাদক মুবিন ‎ Logo নির্বাচনের অনিশ্চয়তার মধ্যেই আগুনে জ্বলছে ইসরাইল Logo পাবিপ্রবিতে বাস থেকে পড়ে ছাত্রী আহত, ৭ দাবিতে প্রশাসনের আশ্বাস ‎ Logo জাবিতে নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত Logo জাবিতে চাহিদাসম্পন্ন শিশুদের স্কুল আনন্দশালার ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo ইউক্রেনে শান্তির সম্ভাবনা নিয়ে সংশয়, আলোচনার আড়ালে বাড়ছে সংঘাতের শঙ্কা Logo এলপিজির দাম বাড়ানোর প্রস্তাব: ব্যবসায়ীদের কমিশন বৃদ্ধির গণশুনানি

ঢাবির দুই নারী শিক্ষার্থীসহ তিন শিক্ষার্থীর দায়িত্ব নিলেন ছাত্রদল নেতা ফারুক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তির সুযোগ পাওয়া আর্থিকভাবে অসচ্ছল তিন শিক্ষার্থীর ভর্তিসহ পড়াশোনার খরচের দায়িত্ব নিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় ২নং যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন। সম্প্রতি দুই নারী সহ তিন শিক্ষার্থীর হাতে প্রয়োজনীয় অর্থ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের ওই তিন শিক্ষার্থীর একজন বাংলা বিভাগ, অর্থনীতি বিভাগ ও রাষ্ট্র বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছেন।

ছাত্রদল নেতা ফারুক হোসেন বলেন, আমি ছোট বেলা থেকে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি, নিজের সাধ্য যতটুকু আছে। প্রত্যন্ত অঞ্চল থেকে উচ্চ শিক্ষার জন্য সবাই আসতে চায় না। পড়াশোনার খরচ বহন করতে পারে না অনেক পরিবার। তদ্রুপ এই মেধাবী বোন এবং ভাইয়ের পরিবার ও অসচ্ছল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা চান্স পেয়েছে, কিন্তু অর্থিকভাবে তারা দূর্বল। তাই চিন্তা করলাম তাদের পাশে দাঁড়াই। এই জায়গা থেকে তাদের পাশে দাঁড়ানো। শিক্ষা জীবন শেষ না হওয়া পর্যন্ত আমি যেকোন প্রয়োজনে তাদের পাশে থাকব।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের আস্থার সংগঠন। শিক্ষার্থীদের যেকোন প্রয়োজনে ছাত্রদল সবার আগে তাদের পাশে দাঁড়ায়। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি অসচ্ছল শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থা করে দিচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল।

শিক্ষার্থীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর খুব টেনশনে ছিলাম কীভাবে পড়াশোনা চালিয়ে যাবো। যেহেতু পরিবারের আর্থিক অবস্থাও ভালো না। ছাত্রদলের ভাইয়েরা খোঁজ নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন। পরিবারের লোকজন শুনে অনেক খুশি হয়েছে। যে স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি সে স্বপ পূরণ করতে পারবো ইনশাআল্লাহ।

জনপ্রিয়

জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশি অবহেলা করেছেন: জাবের

ঢাবির দুই নারী শিক্ষার্থীসহ তিন শিক্ষার্থীর দায়িত্ব নিলেন ছাত্রদল নেতা ফারুক

প্রকাশিত ০৪:৫৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫