ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ঘরে আগুন দেওয়ার পর মা বললেন, ‘আমি আমার ছেলের ফাঁসি চাই’ Logo যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে নতুন আরও ১১টি বিমান কেনার চুক্তি করেছে বাংলাদেশ Logo ভারতের সবেচয়ে ধনী অভিনেতা শাহরুখ, তাঁর সম্পদের পরিমাণ কত Logo ফাইভআরে বিটোপিয়ার অ্যাকাউন্ট কারসাজিতে সংকটে দেশের ফ্রিল্যান্সিং খাত Logo ক্যামেরাবিহীন এআই চশমা আনছে মেটা Logo নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ভ্যানচালকের মৃত্যু, ছোট ভাই লাইফ সাপোর্টে Logo ‘আব্বু, আমাদের জাহাজে মিসাইল অ্যাটাক হইছে’ Logo কর্মী নেবে ব্যাংক এশিয়া, স্নাতক পাসেই আবেদনের সুযোগ Logo সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ৬৩২ জন Logo এআই দিয়ে বিসিএস গেজেট জালিয়াতি, কুয়াকাটায় আটক ভুয়া ম্যাজিস্ট্রেট

গুমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দুই উপদেষ্টার

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সঙ্গে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন  ‘মায়ের ডাক’-এর একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসময় গুমের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনারও আশ্বাস দিয়েছেন দুই উপদেষ্টা। 

সোমবার (২১শে অক্টোবর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মায়ের ডাক সংগঠনের পক্ষ থেকে গুমের শিকার ব্যক্তিদের দ্রুত পরিবারের কাছে ফেরত দেওয়া এবং প্রত্যেকটি গুমের ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়।

বৈঠকে স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টা জানান, যারা গুম হয়েছেন, তাদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে। গুমের ঘটনা তদন্ত ও বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে সরকার ইতোমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে। গুমের ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনারও আশ্বাস প্রদান করেন এই দুই উপদেষ্টা।

বৈঠকে মায়ের ডাক-এর সংগঠক সানজিদা ইসলাম তুলি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম, জাতিসংঘের সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খান প্রমুখ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

ঘরে আগুন দেওয়ার পর মা বললেন, ‘আমি আমার ছেলের ফাঁসি চাই’

গুমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দুই উপদেষ্টার

প্রকাশিত ০৮:২৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪