ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী Logo সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা: কেরানীগঞ্জে কেন্দ্র পরিদর্শন Logo ‘নিরাপদ এক্সিট’ নিশ্চিত হতেই পদত্যাগ! বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, গন্তব্য বিদেশ? Logo পাখিদের নিরাপদ অভয়ারণ্য গড়তে কুবি ছাত্রদলের ‘বাঁশের খাদ্যাধার’ স্থাপন Logo পিআইবি কর্তৃক বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু Logo জুলাই শহীদদের স্মরণে কুবিতে ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া ও ইসলাহী ইজতেমা Logo সমসাময়িক জনসংখ্যা ইস্যু, টেকসই উন্নয়ন ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে জাককানইবিতে সেমিনার Logo পাবিপ্রবিতে ২০২৫-২৬ বর্ষের নবীনবরণ আগামীকাল Logo টুঙ্গিপাড়ায় প্রতিবার ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছে শেখ হাসিনা: এস এম জিলানী Logo দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার ‘ককরোচ’দের

মান্ধানাকে হটিয়ে আবারও শীর্ষে সিভার-ব্রান্ট

নারী ওয়ানডে ক্রিকেটে ব্যাটারদের আইসিসি র‌্যাংকিংয়ে আবারও শীর্ষে উঠলেন ইংল্যান্ডের অধিনায়ক ন্যাট সিভার-ব্রান্ট। ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৯৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেই র‌্যাংকিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেন তিনি।

আজ (মঙ্গলবার) নারী ওয়ানডে ক্রিকেটারদের নতুন র‌্যাংকিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে দেখা গেছে, দুই ধাপ এগিয়ে ৭৩১ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার এক নম্বরে জায়গা করে নিয়েছেন সিভার-ব্রান্ট। এই নিয়ে ক্যারিয়ারে তৃতীয়বার র‌্যাংকিংয়ের শীর্ষে উঠলেন তিনি।

২০২৩ সালের জুলাইয়ে প্রথমবার শীর্ষে উঠেছিলেন সিভার-ব্রান্ট। এরপর ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত সেই অবস্থান ধরে রেখেছিলেন। পরে জুন থেকে ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয়বারের মতো এক নম্বর ব্যাটার ছিলেন তিনি।

সর্বশেষ ম্যাচে ৪৫ রানে থামা ভারতের স্মৃতি মান্ধানা এক ধাপ পিছিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন। বর্তমানে তার রেটিং ৭২৮, যা সিভার-ব্রান্টের চেয়ে মাত্র ৩ কম।

তালিকার তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট, যার রেটিং ৭২৫।

এদিকে বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের স্পিনার সোফি এক্লেস্টোন। আর অলরাউন্ডারদের মধ্যে এক নম্বর অবস্থানে আছেন অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনার।

জনপ্রিয়

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

মান্ধানাকে হটিয়ে আবারও শীর্ষে সিভার-ব্রান্ট

প্রকাশিত ১০:৪৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫