ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ভারতের সবেচয়ে ধনী অভিনেতা শাহরুখ, তাঁর সম্পদের পরিমাণ কত Logo ফাইভআরে বিটোপিয়ার অ্যাকাউন্ট কারসাজিতে সংকটে দেশের ফ্রিল্যান্সিং খাত Logo ক্যামেরাবিহীন এআই চশমা আনছে মেটা Logo নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ভ্যানচালকের মৃত্যু, ছোট ভাই লাইফ সাপোর্টে Logo ‘আব্বু, আমাদের জাহাজে মিসাইল অ্যাটাক হইছে’ Logo কর্মী নেবে ব্যাংক এশিয়া, স্নাতক পাসেই আবেদনের সুযোগ Logo সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ৬৩২ জন Logo এআই দিয়ে বিসিএস গেজেট জালিয়াতি, কুয়াকাটায় আটক ভুয়া ম্যাজিস্ট্রেট Logo নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানি প্রেসিডেন্টের বৈঠক, যা আলোচনা হলো Logo নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবক মারা গেছেন, এলাকায় উত্তেজনা

এসএ টি২০ লিগের ড্রাফটে বাংলাদেশের ২৩ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি২০ লিগের আসন্ন ড্রাফটে বাংলাদেশের ২৩ জন ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। আগামী ৯ সেপ্টেম্বর জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে এই নিলাম। তবে টুর্নামেন্ট কর্তৃপক্ষ এখনো বাংলাদেশের খেলোয়াড়দের নাম প্রকাশ করেনি।

চতুর্থ আসরের জন্য আয়োজিত এই ড্রাফটে সর্বমোট ৭৮২ জন ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। এর মধ্যে ৪৫৪ জন বিদেশি এবং ৩২৮ জন স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার।

বিদেশি খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি অংশ নিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা—সংখ্যা ১৫৩ জন। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের ৫০, পাকিস্তানের ৪০, শ্রীলঙ্কার ৩৬, আফগানিস্তানের ২৭, ভারতের ১৩, সংযুক্ত আরব আমিরাত ও স্কটল্যান্ডের ১১ জন করে ক্রিকেটার ড্রাফটে নাম দিয়েছেন। জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের ১০ জন করে, নিউজিল্যান্ডের ৯, নামিবিয়ার ৫ এবং অস্ট্রেলিয়া, নেপাল ও কানাডার ৩ জন করে খেলোয়াড় আছেন তালিকায়। এছাড়া কম্বোডিয়া, উগান্ডা ও মালয়েশিয়ার একজন করে ক্রিকেটারও আছেন।

এসএ টি২০ লিগের চতুর্থ আসর শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর ২০২৫ এবং চলবে ২৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

জনপ্রিয়

ভারতের সবেচয়ে ধনী অভিনেতা শাহরুখ, তাঁর সম্পদের পরিমাণ কত

এসএ টি২০ লিগের ড্রাফটে বাংলাদেশের ২৩ ক্রিকেটার

প্রকাশিত ০৯:২০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫