ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ‘দখলদাররা উৎসাহিত হয় এমন প্রশ্ন করবেন না’, সাংবাদিকদের বললেন ডিএসসিসি প্রশাসক Logo দুই ঘণ্টা পর বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী Logo কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘ওয়েবসাইট ক্লোন’ করে নিয়োগ জালিয়াতি, গ্রেপ্তার ১ Logo এসেনশিয়াল ড্রাগসে জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, উঠেছে স্বজনপ্রীতির অভিযোগ Logo ডেটা সেবায় নেতৃত্বের ধারাবাহিকতায় তৃতীয় প্রান্তিকেও রবির শক্তিশালী মুনাফা Logo নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ Logo মাস্টহেড পিআর-এর চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড গ্রোথ অফিসার হিসেবে যোগ দিলেন আশিক ইকবাল Logo লালমনিরহাটে ১৫ লাখ টাকা ঘুষ নিয়ে সার ডিলার নিয়োগের অভিযোগ, বিএনপির সংবাদ সম্মেলন Logo ঠাকুরগাঁওয়ে ভোট উৎসবমুখর হয়েছে : ইসি সচিব Logo ঢাকায় জাতীয় যুব মেলা স্থগিত, জেলায়-উপজেলায় হবে আয়োজন

আর্জেন্টিনাসহ ৬ দেশকে ফিফার জরিমানা

আর্জেন্টিনাসহ ৬ দেশকে ফিফার জরিমানা

সাম্প্রতিক সময়ে বিশ্ব ফুটবলে আলোচিত বিষয় বর্ণবাদ ও বৈষম্য। এই অভিযোগে এবার একযোগে ছয়টি দেশকে জরিমানা করেছে ফিফা। শাস্তিপ্রাপ্ত দেশগুলো হলো – আর্জেন্টিনা, আলবেনিয়া, চিলি, কলম্বিয়া, সার্বিয়া ও বসনিয়া-হার্জেগোভিনা।

ফিফার ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছে, জুনে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতে ঘটে যাওয়া বর্ণবাদী আচরণ, বৈষম্য ও অনুপযুক্ত কর্মকাণ্ডের কারণে এ শাস্তি দেওয়া হয়েছে। যদিও সুনির্দিষ্ট ব্যাখ্যা প্রকাশ করেনি সংস্থাটি।

৬ দেশের মধ্যে সবচেয়ে বেশি জরিমানা হয়েছে আলবেনিয়ার। সার্বিয়ার বিপক্ষে ম্যাচে গোলযোগ সৃষ্টির অভিযোগে আলবেনিয়ান ফেডারেশনকে গুনতে হচ্ছে ২ লাখ ডলার (প্রায় ২ কোটি ৪৩ লাখ টাকা)। ফিফার মতে, প্রতিপক্ষ দেশের জাতীয় সঙ্গীত চলাকালে আলবেনিয়ান সমর্থকদের আচরণ ছিল “খেলার ইভেন্টের জন্য অনুপযুক্ত বার্তা।”
রাজনৈতিক বৈরিতা থাকা দুই দেশের ম্যাচগুলো বরাবরই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ২০১৪ ইউরো বাছাইপর্বেও একই কারণে মাঠে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল।

১০ জুন বুয়েন্স আয়ার্সে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে বৈষম্যের দায়ে আর্জেন্টিনা ফেডারেশনকে ১ লাখ ৪৯ হাজার ডলার (প্রায় ১ কোটি ৮১ লাখ টাকা) জরিমানা করা হয়েছে। ওই ম্যাচেই কলম্বিয়ান খেলোয়াড়কে কড়া ট্যাকেল করার কারণে লাল কার্ড দেখেন বিশ্বকাপজয়ী তারকা এনজো ফার্নান্দেজ। দুই ম্যাচ নিষিদ্ধ হওয়ার পাশাপাশি ফিফা তার ওপর ৬২০০ ডলার (সাড়ে ৭ লাখ টাকা) অতিরিক্ত জরিমানা বহাল রেখেছে।

অন্যান্য দেশের শাস্তি:

চিলি – ৫ জুন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে বর্ণবাদী আচরণের দায়ে ১ লাখ ৪৩ হাজার ডলার জরিমানা।

কলম্বিয়া – ৬ জুন পেরুর বিপক্ষে ম্যাচে অনিয়মের কারণে ৮৭ হাজার ডলার জরিমানা।

সার্বিয়া – ১০ জুন অ্যান্ডোরার বিপক্ষে ম্যাচে ৬২ হাজার ডলার জরিমানা।

বসনিয়া-হার্জেগোভিনা – সান মেরিনোর বিপক্ষে ম্যাচে ২৬ হাজার ডলার জরিমানা।

ফিফা জানিয়েছে, ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সদস্য দেশগুলোকে ‘প্রতিরোধ পরিকল্পনা’ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। সম্প্রতি বর্ণবাদ নিয়ে একাধিক বিতর্কের ঘটনা ফুটবলে আলোচিত হয়ে উঠেছে। সর্বশেষ ফিফা ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের অ্যান্তোনিও রুডিগার প্রতিপক্ষ পাচুকার খেলোয়াড় গুস্তাভো ক্যাব্রালের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলেছিলেন। যদিও তদন্তে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি।

জনপ্রিয়

‘দখলদাররা উৎসাহিত হয় এমন প্রশ্ন করবেন না’, সাংবাদিকদের বললেন ডিএসসিসি প্রশাসক

আর্জেন্টিনাসহ ৬ দেশকে ফিফার জরিমানা

প্রকাশিত ০৯:৪১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫