ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে নতুন আরও ১১টি বিমান কেনার চুক্তি করেছে বাংলাদেশ Logo ভারতের সবেচয়ে ধনী অভিনেতা শাহরুখ, তাঁর সম্পদের পরিমাণ কত Logo ফাইভআরে বিটোপিয়ার অ্যাকাউন্ট কারসাজিতে সংকটে দেশের ফ্রিল্যান্সিং খাত Logo ক্যামেরাবিহীন এআই চশমা আনছে মেটা Logo নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ভ্যানচালকের মৃত্যু, ছোট ভাই লাইফ সাপোর্টে Logo ‘আব্বু, আমাদের জাহাজে মিসাইল অ্যাটাক হইছে’ Logo কর্মী নেবে ব্যাংক এশিয়া, স্নাতক পাসেই আবেদনের সুযোগ Logo সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ৬৩২ জন Logo এআই দিয়ে বিসিএস গেজেট জালিয়াতি, কুয়াকাটায় আটক ভুয়া ম্যাজিস্ট্রেট Logo নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানি প্রেসিডেন্টের বৈঠক, যা আলোচনা হলো

প্রশিক্ষণে শৃঙ্খলাভঙ্গ: সারদায় পুলিশের ২৫২ এসআইকে অব্যাহতি

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে প্রশিক্ষণপ্রাপ্ত ৪০তম ক্যাডেট ব্যাচের ২৫২ উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে। এরই মধ্যে প্রশিণার্থীদের স্থায়ী ঠিকানায় এ বিষয়ক চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে। চিঠিতে অব্যাহতির কারণ হিসেবে শৃঙ্খলা ভঙ্গে কথা উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শৃঙ্খলাভঙ্গের দায়ে সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণপ্রাপ্ত ২৫২ জন এসআই ক্যাডেটকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন

পুলিশের ২৫২ এসআইকে অব্যাহতিতে রাজনৈতিক কারণ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

জানা গেছে, ২০২৩ সালের ১১ নভেম্বর ৮২৩ জন ক্যাডেট এসআই সদস্যদের ট্রেনিং শুরু হয়েছিল। সেখান থেকে ২৫২ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল ৪ নভেম্বর।

গত ২০ অক্টোবর বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা, রাজশাহীতে শিক্ষানবিশ পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্যকারণবশত তা স্থগিত করা হয়। এরপর থেকে বিভিন্ন মহলের অনেক ধরনের আলোচনা চলছিল। এর মধ্যে মঙ্গলবার ২৫২ প্রশিক্ষণপ্রাপ্ত এসআইকে অব্যাহতি দেওয়ার খবর এলো।

যেভাবে এসআই নিয়োগ চূড়ান্ত হয় 

পুলিশে এসআই পদে চাকরির জন্য প্রার্থীকে শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হয়। পরীক্ষা দিতে হয় কম্পিউটার চালানোর দক্ষতার ওপরও। এসব ধাপ পেরিয়ে প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়ে থাকে। এরপর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী ‘আউটসাইড ক্যাডেট’ হিসেবে সারদায় এক বছরের জন্য মৌলিক প্রশিক্ষণে অংশ নেন।

সাধারণত অক্টোবর–নভেম্বর মাসে আউটসাইড ক্যাডেট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এই পাসিং আউটের পর মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত এসআইদের পুলিশের বিভিন্ন ইউনিটে মাঠপর্যায়ে কাজে পাঠানো হয়। সেখানে একবছর পূর্ণ হলে তাদের চাকরি স্থায়ী করা হয়।

জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে নতুন আরও ১১টি বিমান কেনার চুক্তি করেছে বাংলাদেশ

প্রশিক্ষণে শৃঙ্খলাভঙ্গ: সারদায় পুলিশের ২৫২ এসআইকে অব্যাহতি

প্রকাশিত ১১:১৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪