ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন Logo ফুটবল বিশ্বকাপের ইতিহাস নিয়ে কুবি কুইজ সোসাইটির কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ফুলেল শুভেচ্ছা না নিয়ে দায়িত্বশীলতার বার্তা দিলেন গোবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য Logo জুলাইয়ের চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর Logo বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে নোবিপ্রবিতে সন্ধ্যা থেকে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ Logo রাবিতে দুই প্রফেসরের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo কুবি পরিসংখ্যান সমিতির নেতৃত্বে হামীম-রাহীম Logo জুলাই শহিদদের স্মরণে কবি নজরুল কলেজ ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন Logo চরভদ্রাসনে সংসদ সদস্য বাবুলের উপস্থিতিতে ৫০০ দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ Logo গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. নাজমুল সাদাত

শিক্ষকদের জন্য বাকৃবিতে দিনব্যাপী ই-রিটার্ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষকদের অনলাইন আয়কর রিটার্ন দাখিলে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ‘ই-রিটার্ন সাবমিশন এন্ড স্মার্ট ট্যাক্স এডমিনিস্ট্রেশন ইন ডেভেলপিং ইকোনোমিস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে এই কর্মশালা আয়োজিত হয়।

প্রশিক্ষণ কর্মশালাটির আয়োজনে ছিলেন বিশ্ববিদ্যালয়ের “ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল” (আইকিউএসি)। দিনব্যাপী পরিচালিত উক্ত কর্মশালায় বাকৃবির বিভিন্ন বিভাগের ২০০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

আইকিউএসি-এর পরিচালক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির। এছাড়াও রিসোর্স পারসন হিসেবে ময়মনসিংহ কর অঞ্চলের কর পরিদর্শক জিয়াউর রহমানসহ কর্মশালায় অংশগ্রহণকারী বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ যেন সহজেই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারে সে বিষয়টা হাতেকলমে দেখানো এবং শেখানোর জন্যেই আইকিউএসি’র তত্ত্বাবধানে আজকের এই আয়োজন। যেহেতু সরকার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে তাই এই প্রশিক্ষণটি অংশগ্রহণকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই কর্মশালার মাধ্যমে শিক্ষকবৃন্দ উপকৃত হবেন।

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

শিক্ষকদের জন্য বাকৃবিতে দিনব্যাপী ই-রিটার্ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত ০৯:৫৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫