ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন Logo ফুটবল বিশ্বকাপের ইতিহাস নিয়ে কুবি কুইজ সোসাইটির কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ফুলেল শুভেচ্ছা না নিয়ে দায়িত্বশীলতার বার্তা দিলেন গোবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য Logo জুলাইয়ের চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর Logo বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে নোবিপ্রবিতে সন্ধ্যা থেকে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ Logo রাবিতে দুই প্রফেসরের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo কুবি পরিসংখ্যান সমিতির নেতৃত্বে হামীম-রাহীম Logo জুলাই শহিদদের স্মরণে কবি নজরুল কলেজ ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন Logo চরভদ্রাসনে সংসদ সদস্য বাবুলের উপস্থিতিতে ৫০০ দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ Logo গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. নাজমুল সাদাত

জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশনের বৃত্তি পেলেন বাকৃবির ২০ শিক্ষার্থী

জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) কর্তৃক মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক বৃত্তি অর্জন পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০ জন মেধাবী শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক।

বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ ও ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রত্যেককে প্রায় ৪০ হাজার টাকা করে প্রদান করা হয়।

বৃত্তিপ্রাপ্তদের মধ্যে কৃষি অনুষদের ৮ জন, ভেটেরিনারি অনুষদের ৪ জন, পশুপালন অনুষদের ৪ জন এবং মৎস্য বিজ্ঞান অনুষদের ৪ জন শিক্ষার্থী রয়েছেন।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া তার বক্তব্যে বলেন, জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) কর্তৃক আমাদের বিশ্ববিদ্যালয়ের কৃষি, পশুপালন, ভেটেরিনারি সায়েন্স ও ফিশারিজ অনুষদের প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফল বা দুই সেমিস্টারের ভিত্তিতে ২০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। আমরা ফাউন্ডেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, কারণ তারা আমাদের শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি দিয়েছে এবং আর্থিক সহায়তা প্রদান করেছে।

তিনি আরও বলেন, আমি এই ২০ জন শিক্ষার্থীকে আহ্বান জানাই, তারা যেন ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করে। একই সঙ্গে তারা যেন এই বৃত্তির গুরুত্ব তুলে ধরে অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করে। যাতে ভবিষ্যতে আরও অনেকেই মেধা ও পরিশ্রমের মাধ্যমে এমন বৃত্তির সুযোগ পেতে পারে।

উল্লেখ্য, নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) জাপানের একটি বেসরকারি সংস্থা, যা ১৯৮৯ সালের নভেম্বরে নাগাও প্রতিষ্ঠা করেন। উন্নয়নশীল দেশগুলোর প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে অবদান রাখতে এই সংস্থা কাজ করে আসছে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণা ও শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে এনইএফ দীর্ঘদিন ধরে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করে আসছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ দেশের আরও চারটি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই বৃত্তির আওতাভুক্ত

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশনের বৃত্তি পেলেন বাকৃবির ২০ শিক্ষার্থী

প্রকাশিত ১০:১৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫