ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি Logo ছাত্রদলের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে ন্যাশনাল মেডিকেলের কিচেনে অবরুদ্ধ জবি অধ্যাপক ড. বেলাল Logo ২৬০ শিক্ষার্থীর জন্য মাত্র ৪ শিক্ষক: ধুঁকে ধুঁকে চলছে পাবিপ্রবির সমাজকর্ম বিভাগ Logo ছাত্রদল নেতা সুমন সরদারের নেতৃত্বে জবি রিপোর্টার্স ইউনিটি দখলের চেষ্টা Logo ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন Logo বাকৃবিতে আবাসিক হলে পৃথক সংঘর্ষের ঘটনায় জোড়া তদন্ত কমিটি গঠন Logo হুট করে বিভিন্ন দপ্তর পরিদর্শন নোবিপ্রবি উপাচার্যের Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনের সাথে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের মতবিনিময় Logo নতুন গান ‘তোমার কলরব’ নিয়ে ফিরলেন মিলানা মমিন Logo জাবিতে ছাত্রশিবিরের ‘জুলাই অভ্যুত্থান রান ২০২৬ ’ মিনি ম্যারাথন

ছাত্রশিবিরের পক্ষ থেকে এত সুন্দর নবীনবরণ পাওয়া ভাগ্যের বিষয়: জাবি প্রক্টর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (শাখা) ছাত্রশিবিরের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের নবীন শিক্ষার্থীদের (৫৪তম ব্যাচ) নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্যে জাবি প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম এ কথা বলেন।

শনিবার (১লা নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এসময় জাবি প্রক্টর বলেন, আমি মনে করি, একটি ছাত্র সংগঠনের পক্ষ থেকে এমন একটি নবীনবরণ অনুষ্ঠান প্রথমবর্ষের শিক্ষার্থীদের জন্য সত্যিই ভাগ্যের বিষয়। তাই নবীন শিক্ষার্থীদের এর যথাযথ মূল্যয়ন করা জরুরি।

তিনি নবীব শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের এখানে সবচেয়ে বড় কাজ নিজের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করা। দক্ষতা অর্জন করা। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে যুক্ত থাকার কোন বিকল্প নেই।

ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় নবীন শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মতো একটি দেশকে সামনের দিকে এগিয়ে নিতে তরুন সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সেজন্য ক্যারিয়ার ডেভেলপমেন্টের কোন বিকল্প নেই বলে গুরুত্বারোপ করেন তিনি।

বিদ্যালয়ের রীতিনীতি মেনে চলার তাগিদ দিয়ে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী ৫টি বছর তোমাদের পথচলা সুন্দর ও মসৃণ হোক সেই কামনা করি। কিন্ত বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক রীতিনীতি মেনে চলতে হবে। শৃংখলা পরিপন্থী কোন কাজে যুক্ত হওয়া যাবে না এবং সর্বোপরি মানুষের মতো মানুষ হতে হবে।

নিরাপত্তার বিষয় উল্লেখ করে নবীন শিক্ষার্থীদের তিনি বলেন, আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসাবে আছি, যেকোন কাজে সহায়তা চাইতে আমাকে আপনারা ফোন দেবেন, আমি আমার দায়িত্বশীলতার জায়গা আপনাদের সর্বাত্মক সহযোগিতার চেষ্টা করবো।

পরিশেষে জাবি ছাত্রশিবিরকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির যেভাবে গতবছরের জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তেমনি করে আগামীর দিনগুলোতেও তারা শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলে নিয়ে সক্রিয় থাকবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি।

উক্ত নবীনবরণ ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট অনুষ্ঠানে জাবি ছাত্রশিবিরের সভাপতি মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, হল প্রভোস্টবৃন্দ ও বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ, জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু, জাকসু জিএস মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি আবু সাদিক কায়েম, কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ রাফি, জাবি শিবিরের সাবেক সভাপতিবৃন্দ, জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

ছাত্রশিবিরের পক্ষ থেকে এত সুন্দর নবীনবরণ পাওয়া ভাগ্যের বিষয়: জাবি প্রক্টর

প্রকাশিত ১১:১৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫