ঢাকা ১১:২৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদের ওপর ফের ছাত্রদলের হামলা Logo সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি Logo ছাত্রদলের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে ন্যাশনাল মেডিকেলের কিচেনে অবরুদ্ধ জবি অধ্যাপক ড. বেলাল Logo ২৬০ শিক্ষার্থীর জন্য মাত্র ৪ শিক্ষক: ধুঁকে ধুঁকে চলছে পাবিপ্রবির সমাজকর্ম বিভাগ Logo ছাত্রদল নেতা সুমন সরদারের নেতৃত্বে জবি রিপোর্টার্স ইউনিটি দখলের চেষ্টা Logo ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন Logo ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষে কবি নজরুল কলেজের উভয় পক্ষের অন্তত ২০ জন আহত Logo বাকৃবিতে আবাসিক হলে পৃথক সংঘর্ষের ঘটনায় জোড়া তদন্ত কমিটি গঠন Logo হুট করে বিভিন্ন দপ্তর পরিদর্শন নোবিপ্রবি উপাচার্যের Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনের সাথে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের মতবিনিময়

বিভাগের প্লেসধারীদের মেরিট অ্যাওয়ার্ড দেয়ার ঘোষণা হাবিপ্রবি ছাত্রশিবিরের

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রত্যেক বিভাগের ১ম,২য় ও ৩য় প্লেসধারী শিক্ষার্থীদের মেরিট অ্যাওয়ার্ড দেওয়ার ঘোষণা দিয়েছে হাবিপ্রবি শাখা ছাত্রশিবির।

সোমবার (৩রা নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রেজওয়ানুল হক এবিষয়ে একটি ফেসবুক পোস্ট করেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, আগামীকাল হাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে “মেরিট অ্যাওয়ার্ড-২০২৫” বিশ্ববিদ্যালয়ের ১৯ ও ২০তম ব্যাচের প্রত্যেক ডিপার্টমেন্টের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান করা হবে ইনশাআল্লাহ। উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুহতারাম কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম ভাই।

মেরিট অ্যাওয়ার্ডের বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রেজওয়ানুল হক বলেন, ছাত্রশিবির একটি শিক্ষার্থীবান্ধব ছাত্র সংগঠন। মেধাবীদের সংবর্ধনা আমাদের একটি নিয়মিত কর্মসূচি, যার মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক শিক্ষার মনোভাব জাগ্রত করার চেষ্টা করে থাকি। যার প্রেক্ষিতেই আমাদের এই “মেরিট অ্যাওয়ার্ড” অনুষ্ঠানের আয়োজন করা।

জনপ্রিয়

জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদের ওপর ফের ছাত্রদলের হামলা

বিভাগের প্লেসধারীদের মেরিট অ্যাওয়ার্ড দেয়ার ঘোষণা হাবিপ্রবি ছাত্রশিবিরের

প্রকাশিত ১১:৫৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫