ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনের সাথে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের মতবিনিময় Logo নতুন গান ‘তোমার কলরব’ নিয়ে ফিরলেন মিলানা মমিন Logo জাবিতে ছাত্রশিবিরের ‘জুলাই অভ্যুত্থান রান ২০২৬ ’ মিনি ম্যারাথন Logo দুই হলের সংঘর্ষের জেরে সোহরাওয়ার্দী হলের এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধরের অভিযোগ Logo জাবির ২২ শিক্ষক-শিক্ষার্থীর ৩২ গবেষণাপত্র প্রত্যাহার, গবেষণার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন Logo কুবিতে নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটিসহ ছাত্রশক্তির ৫ দফার স্মারকলিপি Logo হাবিপ্রবিতে ভেটেরিনারি শিক্ষার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি Logo কুবিতে দুই ছিনতাইকারী আটক, মুচলেকায় মুক্তি Logo “শিবির প্রতিটি ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের হেনস্থা ও সাইবার বুলিং করছে” -নাছির Logo জুলাইয়ে জাবিতে হাসিনার ছবি অপসারণের প্রতিবাদে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের বিবৃতি, দুইদিন পরই ক্ষমতাচ্যুত

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে জাবিতে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষ্যে প্রান্তিক লোকদের মাঝে শীতবস্ত্র উপহার দেওয়া হয়।

সোমবার (২৪ নভেম্বর) বাদ আসর শহীদ সালাম-বরকত হল প্রাঙ্গনে এই উপহার দেওয়া হয়।

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির ১নং সদস্য এম আর মুরাদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর অবশ্যম্ভাবী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে আমরা এ আয়োজন করেছি। জন্মদিনে উপহার হিসেবে দেশী চাদর বিভিন্ন শ্রেণীর মানুষের মাঝে বিতরণ করি এবং আমাদের এই জনকল্যাণমুখী কাজ ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহম্মেদ বলেন, আগামীর অনিবার্য নেতৃত্ব দেশনায়ক জনাব তারেক রহমানের ৬১ তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ বিনির্মানে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীর লড়াই সংগ্রামের বর্তমান আশা -ভরসার প্রতীক জনাব তারেক রহমান। স্বাধীনতা সার্বভৌম রক্ষা এবং এদেশের মানুষের আশা-আকাঙ্খা পূরণে তাঁর বাস্তবমুখী সময়োপযোগী  নীতি এবং বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে এই কামনা করি।

এসময় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হাসান হাবিব, শিমুল মিয়া, সাজ্জাদ হোসেন, মাসুদ রানা মিস্টু, মেহেবুব মারুফ, আবদুল্লাহ আলিফ সহ অনেকে।

জনপ্রিয়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনের সাথে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের মতবিনিময়

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে জাবিতে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত ০৮:১৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫