ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ড্র ও জার্সি উন্মোচন Logo কবি নজরুল কলেজ আরবি ভাষা ও সংস্কৃতি ক্লাবের সভাপতি সোলাইমান, সম্পাদক নূর হোসাইন Logo সবার সামনে জকসু সম্পাদককে থাপ্পড়-হুমকির অভিযোগে ছাত্রদলের নেলীর বিরুদ্ধে জিডি Logo বাকৃবিতে ১ম বর্ষের ভর্তি কার্যক্রম শেষে আসন ফাঁকা এখনও ৩৯১টি Logo কুবি ছাত্রীর পিছু নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লায় এসে শিক্ষার্থীদের হাতে আটক উত্যক্তকারী Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo চ্যাংদোলা করে নেতা বের করার ঘটনায় নোবিপ্রবি ছাত্রদলের ৫ নেতাকে শোকজ Logo এফএমএস বিভাগের নাম ও অনুষদ পরিবর্তন সংক্রান্ত কমিটি, সুপারিশমালা দ্রুত বাস্তবায়ন চায় শিক্ষার্থীরা Logo মুক্ত আলাপ আয়োজন করে নোবিপ্রবি সাংবাদিক সমিতি আইস ব্রেক করেছে – নোবিপ্রবি ভিসি Logo বাকৃবিতে ল্যাপটপ, প্রজেক্টর সহ বিভিন্ন শিক্ষা ও অফিস সরঞ্জাম বিতরণ 

জাবিতে ১ম বর্ষের শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগীর বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

এসময় নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমরা মেধাবী মানুষ। বিশ্ববিদ্যালয়ে শুধু মেধা চর্চাই যথেষ্ট নয়, নৈতিকভাবে আলোকিত মানুষ হিসেবেও নিজেকে গড়ে তুলতে হবে। দেশের অন্যায়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে ভূমিকা রেখেছে তা প্রমাণ করে, তারা স্বপ্নের বাংলাদেশ গড়ার পথে দৃঢ়প্রতিজ্ঞ।

“আজ থেকে তোমাদের নতুন অধ্যায়ের শুরু। এই অধ্যায়ের সফল সমাপ্তি তোমাকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়। এখানে রয়েছে আত্মউন্নয়ন, গবেষণা, সৃজনশীলতা ও নতুন দিগন্ত উন্মোচনের অবারিত সুযোগ, নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব। স্বাগত বক্তব্য দেন ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জাকির হোসেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান,বিভিন্ন অনুষদের ডিন ও ইনস্টিটিউট পরিচালক, জাকসু সভাপতি আব্দুর রশিদ জিতু ও যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আল হাসান।

আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জামাল উদ্দীন এবং সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক আমিনা ইসলাম।

জনপ্রিয়

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ড্র ও জার্সি উন্মোচন

জাবিতে ১ম বর্ষের শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠিত

প্রকাশিত ১০:৫৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫