ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনের সাথে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের মতবিনিময় Logo নতুন গান ‘তোমার কলরব’ নিয়ে ফিরলেন মিলানা মমিন Logo জাবিতে ছাত্রশিবিরের ‘জুলাই অভ্যুত্থান রান ২০২৬ ’ মিনি ম্যারাথন Logo দুই হলের সংঘর্ষের জেরে সোহরাওয়ার্দী হলের এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধরের অভিযোগ Logo জাবির ২২ শিক্ষক-শিক্ষার্থীর ৩২ গবেষণাপত্র প্রত্যাহার, গবেষণার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন Logo কুবিতে নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটিসহ ছাত্রশক্তির ৫ দফার স্মারকলিপি Logo হাবিপ্রবিতে ভেটেরিনারি শিক্ষার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি Logo কুবিতে দুই ছিনতাইকারী আটক, মুচলেকায় মুক্তি Logo “শিবির প্রতিটি ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের হেনস্থা ও সাইবার বুলিং করছে” -নাছির Logo জুলাইয়ে জাবিতে হাসিনার ছবি অপসারণের প্রতিবাদে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের বিবৃতি, দুইদিন পরই ক্ষমতাচ্যুত

বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে জাকসুর এজিএস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদল কর্তৃক আয়োজিত সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী সম্মিলন’ প্যানেল থেকে নির্বাচন করা জাকসুর যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) ফেরদৌস আল হাসান।

মঙ্গলবার (২৫শে নভেম্বর)  বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে রোগমুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়। এছাড়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান জন্যও দোয়া করা হয়।

এ বিষয়ে জাকসুর যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আল হাসান বলেন, বেগম খালেদা জিয়ার বাংলাদেশে স্বৈরাচার বিরোধী  আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেছেন।অনেক নির্যাতনের পরেও তিনি দেশ ছাড়েননি। তার প্রতি সম্মান জানাতে এবং তার সুস্থতা কামনা করতেই আমি সেখানে গিয়েছিলাম।

মিলাদ মাহফিলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, অধ্যাপক শামছুল আলম, অধ্যাপক জামাল উদ্দীন, অধ্যাপক মো. নজরুল ইসলাম, অধ্যাপক এ কে এম রাশিদুল আলম, অধ্যাপক কাজী ছালেহ আহম্মদ খানসহ ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনের সাথে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের মতবিনিময়

বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে জাকসুর এজিএস

প্রকাশিত ১২:৩৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫