ঢাকা ০২:৪১ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ডাক্তার দেখানোর আগে শরীর সম্পর্কে যে তথ্যগুলো লিখে রাখা জরুরি? Logo ট্রাম্পের প্রতিনিধিদের সঙ্গে পুতিনের ৩ ঘণ্টার বৈঠক Logo জরুরি প্রয়োজনে টাকা না থাকলেও মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত তাৎক্ষণিক ঋণ Logo মৃত্যুর ৩০ বছর পরেও নায়ক সালমান শাহকে ঘিরে আগ্রহ ও কৌতুহল কেন? Logo বাসে ভাড়া নেওয়ার সময় ইসমাইলের কোমরে টাকা দেখেই হত্যার পরিকল্পনা Logo অপরাধ নিয়ে কথা বলতেন টিভিতে, নিজেই পেলেন ফাঁসির সাজা! Logo মোজা ধোয়ার পরও দুর্গন্ধ থাকছে, যা করবেন Logo গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩ Logo দিনের আলোতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, পুলিশ জানে না কিছুই Logo ফ্রেশার চাকরিপ্রার্থীদের নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, ২০ বছর হলেই আবেদন

ডিআরইউর নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

পেশাদার সাংবাদিকদের মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, সদস্যদের অধিকার সুরক্ষা এবং অবকাঠামো উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় নিয়ে দায়িত্বভার গ্রহণ করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) নতুন কমিটির নেতৃবৃন্দ।

রোববার (০৭ ডিসেম্বর) ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে নবনির্বাচিত কমিটির (২০২৬) কাছে বিদায়ী কমিটির পক্ষ থেকে দায়িত্ব হস্তান্তর করা হয়।

বিদায়ী কমিটির সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুনঃনির্বাচিত সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা বিদায়ী কমিটির নেতাদের হাতে ক্রেস্ট তুলে দেন।

গত ৩০ নভেম্বর ডিআরইউ কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের চিফ রিপোর্টার আবু সালেহ আকন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার মাইনুল হাসান সোহেল।

কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর সহ-সভাপতি পদে মেহ্দী আজাদ মাসুম, যুগ্ম সম্পাদক মো: জাফর ইকবাল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, সাংগঠনিক সগম্পাদক এম এম জসিম, দপ্তর সম্পাদক মো. রাশিম (রাশিম মোল্লা), নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া ও কল্যাণ সম্পাদক রফিক মৃধা নির্বাচিত হন।

কার্যনির্বাহী সদস্য পদে মো. আকতার হোসেন, আলী আজম, মাহফুজ সাদি (মো. মাহফুজুর রহমান), আল-আমিন আজাদ, মোহাম্মদ নঈমুদ্দীন, সুমন চৌধুরী, মো. আব্দুল আলীম ও মো: মাজাহারুল ইসলাম নির্বাচিত হন।

এসময় বক্তব্য রাখেন ডিআরইউ’র সাবেক সভাপতি এম শফিকুল করিম, সাখাওয়াত হোসেন বাদশা, শাহেদ চৌধুরী, রফিকুল ইসলাম আজাদ, নজরুল ইসলাম মিঠু, সৈয়দ শুকুর আলী শুভ, ডিআরইউ’র সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন এবং ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা।

জনপ্রিয়

ডাক্তার দেখানোর আগে শরীর সম্পর্কে যে তথ্যগুলো লিখে রাখা জরুরি?

ডিআরইউর নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

প্রকাশিত ১১:২৭:০৪ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫