ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস Logo চেয়ারে বসা নিয়ে রাবির দুই বিভাগের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪ Logo মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে Logo কবি নজরুল কলেজে ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ Logo কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী Logo পরিক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার রাবির সিনেট সদস্য আকিল Logo পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি শিবিরের Logo বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর Logo অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা

আড়ম্বরপূর্ণ আয়োজনে ইবিতে মহান বিজয় দিবস উদযাপিত

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১০:৪১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ২২৯ বার পঠিত

আড়ম্বরপূর্ণ আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে আনন্দ শোভাযাত্রা, পুষ্পস্তবক অর্পণ এবং ক্রীড়া প্রতিযোগিতাসহ নানা কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ১০ টার দিকে বিশ্বিবদ্যালয়ের প্রশাসনিক ভবন ও আবাসিক হল গুলোতে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়। পরে প্রশাসন ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য মুক্ত বাংলায় সমবেত হয়। পরবর্তীতে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তবাংলায় বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভিসি ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো- ভিসি ড. এম এয়াকুব আলী, ড. জাহাঙ্গীর আলম পুষ্পস্তবক অর্পণ করে।

পরে বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদ,কর্মকর্তা-কর্মচারী সমিতি, আবাসিক হলসমূহ, বিভিন্ন বিভাগ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানে কর্তৃক স্থাপিত ভিত্তি পুষ্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়।

ভিসি ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “বাঙালি এবং বাংলাদেশীদের জন্য আজকের দিনটা অনেক গুরুত্বপূর্ণ। আজকের দিনে জাতির শ্রেষ্ঠ সন্তান মহান মুক্তিযোদ্ধাদের স্মরণ করছি। এসময় তিনি আরও স্মরণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ ২৪ এর জুলাই আন্দোলনের সকল নিহত-আহত সকল জুলাই যোদ্ধাদের। তিনি একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সকলের সহযোগিতা কামনা করেন এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের বিজয়ের শুভেচ্ছা জানান।”

জনপ্রিয়

ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস

আড়ম্বরপূর্ণ আয়োজনে ইবিতে মহান বিজয় দিবস উদযাপিত

প্রকাশিত ১০:৪১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫