ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ Logo কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী Logo পরিক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার রাবির সিনেট সদস্য আকিল Logo পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি শিবিরের Logo বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর Logo অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা Logo নিরাপদ ডিজিটাল পেমেন্ট এবং কার্যকর মূলধন ব্যবস্থাপনায় সহায়তা করবে Logo গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান Logo সিরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিলো যুক্তরাষ্ট্র Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ

ইবির আইন বিভাগের আয়োজনে বিজয় উৎসব অনুষ্ঠিত

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১০:৪৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ২৪৬ বার পঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উদ্যোগে‌’বিজয় উৎসব’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উৎসবে কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিভাগটি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ একাডেমিক ভবনের ২৩৭ নং কক্ষে এ অনুষ্ঠান করা হয়।

অনুষ্ঠানে আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. হালিমা খাতুন ও প্রফেসর ড. নুরুন নাহারের নেতৃত্বে বিজয় উৎসব পালন করা হয়। এসময় বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী সোলায়মান তালুকদার ও ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী নাজমুল করিম অর্নবের সঞ্চালনায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উৎসবের প্রাচীন বাংলার শাসন ও বিচারব্যবস্থা, ব্রিটিশ শাসনামলের আন্দোলন, সংগ্রাম, ১৯৪৭ পরবর্তী আন্দোলন সংগ্রাম, মুক্তিযুদ্ধের সূচনা ও স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্বীকৃতি বিষয়ে কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। পরে বিজয়ী প্রতিযোগীদের ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন- জাহিদ হাসান শাকিব (প্রথম), তুহিন (দ্বিতীয়) ও শাওন আলিফ (তৃতীয়)।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এতে দেশাত্মবোধক গান, লোক সংগীত, কবিতা আবৃত্তি ও অভিনয়ে অংশগ্রহণ শিক্ষার্থীরা।

বিভাগের সভাপতি প্রফেসর ড. হালিমা বলেন, শিক্ষার্থীদের আগামী ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা এনে দেওয়ার উদ্দেশ্যেই এরকম অনুষ্ঠানের আয়োজন করা। এমন প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের ইতিহাস, দেশের বিজয় অর্জনের পেছনের সংগ্রাম, চেতনা এবং আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্ন সব কিছুতে অতি আগ্রহী হয়ে উঠবে। এসময় আগামীতে আরও উৎসব, পড়ালেখার পাশাপাশি বিতর্ক, মুটকোর্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের আশ্বাস তিনি দেন।

জনপ্রিয়

কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ

ইবির আইন বিভাগের আয়োজনে বিজয় উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত ১০:৪৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫