ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন Logo কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo রাষ্ট্রপতি পদে জামায়াত জোটের প্রার্থী কর্নেল অলি Logo উত্তরায় ‘গ্রিনিং বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে ইবিয়ান ক্লাবের বৃক্ষরোপণ Logo জোর করে বশ্যতা স্বীকার করানোর চেষ্টা প্রতিহত করবে ইরান: পেজেশকিয়ান Logo জাকসুর সাংস্কৃতিক সম্পাদক শেখ জিসানের পদত্যাগের ঘোষণা Logo বুটেক্সে ছাত্রদলের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের সাত দফা দাবি Logo নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ Logo পাবিপ্রবির জুলাই–৬ হলের খাবারে মিলল পোকা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা Logo বাকৃবিতে ৩১৮ গবেষণাপত্র নিয়ে বিএসভিইআরের সম্মেলন

রাবি ছাত্রদলের আয়োজনে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা

  • সায়েম চৌধুরী
  • প্রকাশিত ০৯:২০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ১৮২ বার পঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের আয়োজনে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালায় এ প্রতিযোগিতা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক শায়খ আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক আল-আযহারি। তিনি প্রতিযোগীদের কুরআন তেলাওয়াত শোনেন এবং তাদের উৎসাহ প্রদান করেন।

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল হকের সঞ্চালনায় রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় এ ধরনের প্রতিযোগিতা চালু ছিল। ছাত্রদল সেই ধারাবাহিকতায় প্রতিটি ক্যাম্পাসে হিফজুল কুরআন ও কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন শুরু করেছিল। কুরআনের শিক্ষা মানুষের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের মধ্যে কুরআনের প্রতি ভালোবাসা ও চর্চা বাড়াতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এর আগে, গতকাল বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনে প্রতিযোগীদের প্রাথমিক যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই শেষে নির্বাচিত প্রতিযোগীরা আজকের মূল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

কুরআন তেলাওয়াতের মূল প্রতিযোগিতায় সর্বোচ্চ ৫৪ নম্বর পেয়ে প্রথম হয়েছেন ফলিত রসায়ন বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান। ৫৩ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন আরবি বিভাগের শিক্ষার্থী নিয়াজ মোর্শেদ এবং ৫২ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবদুল্লাইল লাবীব।

সায়েম /রাজশাহী বিশ্ববিদ্যালয়

জনপ্রিয়

রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

রাবি ছাত্রদলের আয়োজনে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা

প্রকাশিত ০৯:২০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬