ঢাকা ০২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা Logo কুবি শিক্ষক অপহরণ মামলায় গ্রেফতার এক, গাড়ি জব্দ Logo ঈদের আনন্দ ভাগাভাগি করতে শিক্ষার্থীদের পাশে নোবিপ্রবি ছাত্রশিবির Logo ছাত্রদল নেতার সকালে পদত্যাগ করে পোস্ট, রাতে জানালেন আইডি হ্যাক ছিলো Logo রাবিস্থ খুলনা জেলা সমিতির নেতৃত্বে ফয়সাল ও মেহেদী Logo সাঁতারে খুলনা এবং অ্যাথলেটিকসে চট্টগ্রাম ও রংপুর বিভাগ চ্যাম্পিয়ন ঢাকা Logo অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট Logo রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড় Logo ঈদ উপলক্ষ্যে সব মডেলে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে রিভো Logo হাবিপ্রবিতে দুই হলের সংঘর্ষে আহত সহকারী প্রক্টর

প্রথমবারের মত জাতীয় স্বাধীনতা দিবস প্যারেডে ইবি বিএনসিসি নৌ শাখার ক্যাডেটদের অংশগ্রহণ

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০৯:৪৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ১৪৮ বার পঠিত

দীর্ঘ ১৮ বছর পর রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুচকাওয়াজে অংশ নিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বিএনসিসি নৌ শাখার দুইজন ক্যাডেট। তারা হলেন ক্যাডেট আন্ডার অফিসার ইফফাত বৃষ্টি ও ক্যাডেট ল্যান্স কর্পোরাল কারিমা তাসনিম।

বৃহস্পতিবার (২৬ মার্চ) জাতীয় প্যারেড স্কয়ারে এ কুচকাওয়াজে অংশ নেন তারা। এবারের আয়োজনে দেশপ্রেম, শৃঙ্খলা ও সামরিক সক্ষমতার এক অনন্য প্রদর্শনীতে পরিণত হয় বলে জানান তারা।

ক্যাডেট ল্যান্স কর্পোরাল কারিমা তাসনিম বলেন, “স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিতে পেরে আমি সত্যিই খুব গর্বিত ও আনন্দিত। এটি শুধু একটি অনুষ্ঠানে অংশ নেওয়া নয়, বরং আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর একটি সুযোগ। এই দিনে দেশের জন্য কিছু করতে পারার অনুভূতি আমাকে অনেক অনুপ্রাণিত করেছে। বাংলাদেশের একজন শিক্ষার্থী হিসেবে এটি আমার জন্য অত্যন্ত সম্মানের।”

ক্যাডেট আন্ডার অফিসার ইফফাত বৃষ্টি বলেন, “দীর্ঘ ১৮ বছর পর স্বাধীনতা দিবস প্যারেড অনুষ্ঠিত হয়। এই প্যারেডে অংশগ্রহণ করতে পেরে আমি নিজে অনেক গর্ববোধ করছি। দীর্ঘ ২০ দিন অনুশীলনের পর প্যারেড অনুষ্ঠিত হওয়ায় সচরাচর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সেখানে অংশগ্রহণ করতে চায় না। এ বছর আমরাই প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে দুইজন ক্যাডেট এই স্বাধীনতা দিবস প্যারেডে অংশগ্রহণ করি।”

তিনি আরো বলেন, “এ বছর রমজানে এই প্যারেড অনুশীলন অনুষ্ঠিত হয়ওয়ায় রমজান শেষে ক্যাডেটগণ সেখানেই ঈদ করে, ঈদের ছুটি পরিবারের সাথে কাটাতে পারেনি। এটাও এক ভিন্ন ধরনের অভিজ্ঞতা পরিবার থেকে দূরে নতুন মানুষ জনের সাথে একটা ঈদ কাটানো। এভাবে দীর্ঘ সময় প্যারেড অনুশীলনের পর ২৬ মার্চ আমরা জাতীয় স্বাধীনতা দিবস কুচকাওয়াজে অংশগ্রহণ করি এবং সফলভাবে তার সম্পন্ন করি।”

জনপ্রিয়

ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা

প্রথমবারের মত জাতীয় স্বাধীনতা দিবস প্যারেডে ইবি বিএনসিসি নৌ শাখার ক্যাডেটদের অংশগ্রহণ

প্রকাশিত ০৯:৪৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬