ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর এর উদ্যোগে ১০০০ বৃক্ষরোপণ Logo জামায়াতের একজন প্রার্থী থাকলেও হাত-পা ভেঙে দেওয়া হবে – বিএনপি নেতা Logo তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়: ছাত্রদল নেতা ফাহিম Logo বসুন্ধরা আবাসিক এলাকায় দ্বিতীয় আউটলেট চালু করলো স্বপ্ন Logo রাকসু ভিপির হুমকির প্রতিবাদে পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা  Logo শামীম জামানের স্ত্রী আমিনা লাবিবের অভিনয়ে অভিষেক Logo ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট Logo বাংলাদেশি নাবিকদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর বিশেষ ব্যাংকিং সুবিধা Logo আর্থিক কেলেঙ্কারি ও স্বাক্ষর জালিয়াতিসহ নানান অভিযোগে জবিরিইউ সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার Logo ছাত্রী হলে গোপন ভিডিওর জের ধরে অচলাবস্থায় খুবি, জরুরি সিন্ডিকেট সভা আজ

বেদখলকৃত হল উদ্ধারে ১০ দিনের আল্টিমেটাম জবি ছাত্রদলের

রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখলকৃত আব্দুর রহমান ও নজরুল হল উদ্বারে ১০ দিনের আল্টিমেটাম দিয়েছে শাখা ছাত্রদল।

আজ বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে দুই হল উদ্ধারে অভিযান যান নেতাকর্মীরা। এ-সময় তারা বেদখলকৃত দুই হল উদ্ধারে ১০ দিনের আল্টিমেটাম দিয়ে আসেন।

এ-র আগে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক একটি মিছিল নিয়ে থেকে রায়সাহেব বাজার হয়ে আরামিটোলা এলাকায় অবস্থিত আব্দুর রহমান হলের সামনে গিয়ে শেষ করেন । পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বেদখল হলগুলোর বর্তমান অবস্থা নিয়ে বক্তব্য দেন এবং দ্রুত উদ্ধারের দাবি জানান।

এরপর টিপু সুলতান রোডে অবস্থিত সৈয়দ নজরুল ইসলাম হলেও ব্যানার টানিয়ে বসবাসরতদের হলের জায়গা ছাড়তে ১০ দিনের আল্টিমেটাম দেন। এ-সময় ছাত্রদলের নেতাকর্মীরা দেওয়াল লিখন করে দখলকৃত হলের গেইটিগুলোতে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল’, অবৈধ হল ছাড়তে হবে’ এসব লেখা লিখে দেন।

এ-সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আগামী ১০ দিনের মধ্যে এখানে বসবাসরত পরিবারগুলো সরে যাবেন। তারা আমাদের কাছ থেকে সাত দিনের সময় চেয়েছিল। মানবিক দৃষ্টিকোণ বিবেচনা করে আমরা ১০ দিনের আল্টিমেটাম দিয়েছি।

সংগঠনটির সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, যেকোনো ধরনের অপশক্তিকে রুখে দেওয়া হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি নিজ দখলে নেওয়া হবে। ছাত্রদল জানে কীভাবে আন্দোলন করতে হয় এবং কীভাবে দাবি আদায় করতে হয়।

কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা আব্দুর রহমান হল ও নজরুল ইসলাম হল পরিদর্শন করেন এবং হল দুটির সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হলগুলো বেদখল থাকায় সাধারণ শিক্ষার্থীরা চরম আবাসন সংকটে ভুগছেন।

এ-সময় শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাফর আহমেদ, সুমন সর্দার, মোস্তাফিজুর রহমান রুমি, মো. শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান খান, রবিউল আউয়াল ,অনিক আরিফ,সহ জবি ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী পাশাপাশি জকসু’র ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর এর উদ্যোগে ১০০০ বৃক্ষরোপণ

বেদখলকৃত হল উদ্ধারে ১০ দিনের আল্টিমেটাম জবি ছাত্রদলের

প্রকাশিত ০৪:৩৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬