ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে: শিক্ষামন্ত্রী Logo স্কুলে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি Logo নির্বাচনের পরও অনিশ্চয়তা, ফের ভোটের পথে ইসরাইল? Logo অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকার রাখতে হবে: জাতিসংঘে আইরিন খান Logo ব্যর্থতাই কি সফলতার আসল চাবিকাঠি? Logo ঢাকার ২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’ কার্যক্রম শুরু Logo বাংলাদেশ এখন আর সাহায্য নয়, বিনিয়োগ চায়: রাষ্ট্রপতি Logo অবৈধ সম্পদ: সাবেক সহকারী কর কমিশনার শ্যামলের ৫ বছরের কারাদণ্ড Logo নেপালের নাট্যোৎসবে অংশ নিচ্ছে ‘হিরণ কিরণ থিয়েটার’ Logo ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত হবে বাংলাদেশের জিডিপি: প্রধানমন্ত্রী

বাংলাদেশ ফেয়ার মাইন্ড ইউনাইটেড ফাউন্ডেশনের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন

অরাজনৈতিক ও মানবসেবামূলক সংগঠন ‘বাংলাদেশ ফেয়ার মাইন্ড ইউনাইটেড ফাউন্ডেশন (বি এফ ইউ এফ)’-এর ২০২৬-২৭ মেয়াদের জন্য ৫১ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। সংগঠনের গঠনতন্ত্র ও ২০২৬ সালের বিশেষ দায়মুক্তি অধ্যাদেশ অনুযায়ী সাধারণ পরিষদের অনুমোদনক্রমে আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে রাকিব মুসুল্লী (প্রিন্স আব্দুল্লাহ) সভাপতি এবং এবিএম খান আব্দুল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান প্রেক্ষাপটে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এই নতুন কমিটি গঠন করা হয়েছে। বিশেষ পরিস্থিতিতে গৃহীত দায়মুক্তি অধ্যাদেশের আওতায় নব-অন্তর্ভুক্ত সদস্যদের মধ্য থেকেও যোগ্য ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।

কমিটির অন্যান্য পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি হিসেবে এইচএম হারিছুর রহমান, সহ-সভাপতি মো: সাইফুল ইসলাম নূর, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক তাসনিম বিন হাবিব এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মো: শফিকুল ইসলাম মনোনীত হয়েছেন।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে মো: মেহেদী হাসান হৃদয়, কোষাধ্যক্ষ মো: আতিকুল ইসলাম, দপ্তর সম্পাদক হাবিবা খান মিম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে নামিরা জামান দায়িত্ব পেয়েছেন। তথ্য প্রযুক্তি ও মিডিয়া বিষয়ক সম্পাদক হয়েছেন মো: শাহিন আলম এবং রক্তদান বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল মামুন। কমিটির ১ নং কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন আফসানা মিমি।

২০১৬ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি দীর্ঘ দিন ধরে রক্তদান কর্মসূচি, অসহায় ও দুস্থ মানুষের সহায়তা, শিক্ষা ও স্বাস্থ্য সেবা এবং প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ কার্যক্রম পরিচালনা করে আসছে। বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত কমিটিকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে মানবিক মূল্যবোধ বাস্তবায়নে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে সংগঠনের সকল শুভানুধ্যায়ী ও সদস্যদের নতুন নেতৃত্বের সাথে সমন্বয় করে সামাজিক উন্নয়নমূলক কাজ এগিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

জনপ্রিয়

আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ ফেয়ার মাইন্ড ইউনাইটেড ফাউন্ডেশনের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন

প্রকাশিত ১১:০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬