ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo চাঁদাবাজি ও আপত্তিকর ভিডিও: মির্জাগঞ্জ ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদ স্থগিত Logo ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা Logo কুবি শিক্ষক অপহরণ মামলায় গ্রেফতার এক, গাড়ি জব্দ Logo ঈদের আনন্দ ভাগাভাগি করতে শিক্ষার্থীদের পাশে নোবিপ্রবি ছাত্রশিবির Logo ছাত্রদল নেতার সকালে পদত্যাগ করে পোস্ট, রাতে জানালেন আইডি হ্যাক ছিলো Logo রাবিস্থ খুলনা জেলা সমিতির নেতৃত্বে ফয়সাল ও মেহেদী Logo সাঁতারে খুলনা এবং অ্যাথলেটিকসে চট্টগ্রাম ও রংপুর বিভাগ চ্যাম্পিয়ন ঢাকা Logo অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট Logo রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড় Logo ঈদ উপলক্ষ্যে সব মডেলে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে রিভো

আমেরিকা আধিপত্য ধরে রাখতে গিয়ে কতগুলো দেশ ধ্বংস করে দিয়েছে : শিবির সভাপতি 

আমেরিকা তার সাম্রাজ্যবাদী মনোভাব ও আধিপত্য ধরে রাখতে গিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে কতগুলো দেশ তারা ধ্বংস করেছে। তারা আফগানিস্তানকে তছনছ করেছে, ফিলিস্তিনকে তছনছ করেছে দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

বুধবার (১ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবির কর্তৃক আয়োজিত আল-আন্দালুস থেকে গ্রানাডা : ইতিহাসের শিক্ষা ও বর্তমান ভাবনা শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, আমেরিকার অর্থনীতি আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। সে বড় ধরনের যুদ্ধবিগ্রহ বাঁধাবে, তৃতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হবে। একটা সাম্রাজ্যকে রক্তপাতহীন অবস্থায় ধরে রাখা সহজ না। আমেরিকা তার এই সাম্রাজ্য, আধিপত্য ধরে রাখতে গিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে কতগুলো দেশ তারা ধ্বংস করেছে। তারা আফগানিস্তানকে তছনছ করেছে, ফিলিস্তিনকে তছনছ করেছে। মুসলিম দেশগুলোর ভিতরে নানা ধরনের হস্তক্ষেপ করে নির্বাচিত সরকারগুলোকে ফেলে দিচ্ছে। শুধুমাত্র তাদের ক্ষমতা কুক্ষিগত করার জন্য এই কাজগুলো করে যাচ্ছে।

তিনি বলেন, মুসলমানদের করডোবা নগরী শাসনের আটশত বছরের একটা ইতিহাস। আধুনিক বিশ্বে আমেরিকা সারা বিশ্বে শাসন করতে গিয়ে একশত বছরের মধ্যে তারা হাঁপিয়ে উঠছে। এখন আমেরিকা আস্তে আস্তে পতনের দিকে যাচ্ছে। তাদের জিডিপি বৃদ্ধির হার কমে যাচ্ছে। এটা ধরে রাখা এখন তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারা অস্ত্র আমদানি রপ্তানি বাড়ানোর জন্য সে সারা বিশ্বে ফেতনা ফাসাদ সৃষ্টি করে বেড়াচ্ছে। অথচ তার অর্থনৈতিক উত্থান হয়েছে ১৯৪৫ সালে। মুদ্রা ব্যবস্থা ধ্বংস হতে একশত বছর লাগতেছে না, অতি শীগ্রই এটি ধ্বংস হয়ে যাবে।

মুসলমানদের প্রাচীন ইতিহাস তিনি বলেন, যখন মুসলমানেরা বিদ্যুৎের বাতি আবিষ্কার করেছিল তারও অন্তত কয়েকশো বছর পরে এসে ইউরোপের অন্যান্য দেশ বিদ্যুতের বাতি কিভাবে তৈরি করতে হয় কিভাবে জ্বালাতে হয় এই জিনিসের চর্চা শুরু করেছিল। মুসলমানরা এত বেশি অ্যাডভান্স হয়ে গিয়েছিল। তৎকালীন সময় দারুন হিকমায় যারা জ্ঞান গবেষণা করতো,কর্ডোবায় মুসলমানদের অধীনস্থদের যারা জ্ঞান গবেষণা করত এই মানুষগুলো জ্ঞান গবেষণা এত বেশি অ্যাডভান্স ছিল পাশাপাশি ইসলামিক জ্ঞানও তাদের ভিতরে এত বেশি ছিলো দুইটার মধ্যে তারা সমন্বয় করতে পারতো।

শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মেহেদী হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক নাজিব ওয়াদুদ, ছাত্রবিরের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মুসা, শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল, প্রচার সম্পাদক মেহেদী সজীবসহ শাখা ছাত্রশিবিরের বিভিন্ন হল, অনুষদের বিভিন্ন পযার্য়ের নেতাকর্মীবৃন্দ ৷

সায়েম/রাবি

জনপ্রিয়

চাঁদাবাজি ও আপত্তিকর ভিডিও: মির্জাগঞ্জ ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদ স্থগিত

আমেরিকা আধিপত্য ধরে রাখতে গিয়ে কতগুলো দেশ ধ্বংস করে দিয়েছে : শিবির সভাপতি 

প্রকাশিত ০৯:৩৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬