ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo লাল-সবুজের পতাকা হাতে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সায়মা আনিকা Logo এসএসসির ফল প্রকাশ আজ, ভাঙছে ২০ বছরের রেকর্ড Logo সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশির মৃত্যু Logo দেশ গঠনে আলেম-ওলামাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী Logo রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন Logo কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo দাম বাড়লো জেট ফুয়েলের Logo রাষ্ট্রপতি পদে জামায়াত জোটের প্রার্থী কর্নেল অলি Logo উত্তরায় ‘গ্রিনিং বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে ইবিয়ান ক্লাবের বৃক্ষরোপণ Logo জোর করে বশ্যতা স্বীকার করানোর চেষ্টা প্রতিহত করবে ইরান: পেজেশকিয়ান

সেমিস্টার ফি জমা দিতে দীর্ঘ লাইন, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

‎পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) তে ২০২১-২২ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সেমিস্টার ফি জমা দেওয়াকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি। নির্ধারিত সময়ের মধ্যে ফি পরিশোধ করতে গিয়ে শত শত শিক্ষার্থীকে ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
‎সকাল ৯টা থেকেই ব্যাংক বুথ ও নির্ধারিত কাউন্টারের সামনে শিক্ষার্থীদের ভিড় দেখা যায়। লাইনের দৈর্ঘ্য এতটাই বেশি যে অনেক শিক্ষার্থীকে রোদ ও গরমের মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে শারীরিক ক্লান্তির পাশাপাশি মানসিক চাপও বাড়ছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। অনেকে আবার নির্ধারিত সময়ের মধ্যে ফি প্রদান করতে পারবে কিনা সে বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে।

‎অর্থনীতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকাশ তালুকদার জানান, পর্যাপ্ত কাউন্টার বা অনলাইন পেমেন্ট সুবিধা না থাকায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও প্রযুক্তিগত কোন সুবিধা পাচ্ছি না। বর্তমানে একজন ভিক্ষুকও অনলাইনে পেমেন্ট করতে বলে। সেখানে আমরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও প্রযুক্তিগত কোন সেবা পাচ্ছি না, যা হতাশাজনক।

‎ইইসিই বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অধরা বলেন, “আমাদের ক্লাস, পরীক্ষা সব কিছু ফেলে শুধু ফি জমা দিতে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এটা খুবই ভোগান্তিকর। প্রশাসন জানুয়ারি থেকে অনলাইন সেবা প্রদান করতে চাইলেও এখনও আমরা তার কোন প্রতিফলন দেখতে পাচ্ছি না। আমরা দ্রুত এ সমস্যার সমাধান চাই।

‎ বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম বলেন , শিক্ষার্থীদের চাপ বেশি থাকায় সাময়িকভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে। সমস্যা দ্রুত সমাধানে প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। চলমান ভোগান্তির কথা চিন্তা করে আমরা সেমিস্টার ফি জমা দেওয়ার সময়সীমা ২ দিন বৃদ্ধি করে দিয়েছি যাতে শিক্ষার্থীরা ভোগান্তি থেকে মুক্তি পায়।

‎ছামিউল/পাবিপ্রবি

জনপ্রিয়

লাল-সবুজের পতাকা হাতে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সায়মা আনিকা

সেমিস্টার ফি জমা দিতে দীর্ঘ লাইন, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

প্রকাশিত ০৯:১৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬