ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সিনিয়র রাজাকারদের বলবো আপনারা জুনিয়র রাজাকারদের সামলান: রাবি ছাত্রদল সভাপতি Logo সাংবাদিক ও ডাকসু নেতৃবৃন্দের উপর ছাত্রদলের হামলার প্রতিবাদে রাকসুর বিক্ষোভ  Logo ডাকসু নেতৃবৃন্দের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ মিছিল Logo বাকৃবির কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে রোভার স্কাউটদের দীক্ষা প্রদান অনুষ্ঠান Logo ১০২ জন শিক্ষার্থীকে নিয়ে বাকৃবিতে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ২য় ইন্টার্নশিপ Logo সংকট নিরসনে ববিতে শিক্ষক-শিক্ষার্থীদের আলোচনা; ফলাফল শূন্য Logo জাবিতে শুরু হচ্ছে চার দিনব্যাপী নাট্য উৎসব শুরু ২৮ এপ্রিল Logo জাবিতে সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনকালে এক শিক্ষার্থীর বাঁধা Logo জাবি ক্যাফেটেরিয়ার খাবারে আবারও মাছি, শিক্ষার্থীদের ক্ষোভ Logo জাকসু নেতার খাবার কান্ডকে কেন্দ্র করে জাবিতে উত্তেজনা

মহানবীকে (সা.)–কে কটূক্তির দায়ে মৃত্যুদণ্ডের আইন চান সংসদ সদস্য হানজালা

মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে কটূক্তির দায়ে মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে আইন পাস করার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান। একই সঙ্গে যারা মহানবী (সা.)–কে শেষ নবী হিসেবে স্বীকার করে না, তাদের অমুসলিম ঘোষণা করতে আইন করারও দাবি তুলেছেন তিনি।

মাদারীপুর–১ আসনের সংসদ সদস্য হানজালা বলেন, ‘আমরা বারবার দেখছি, কিছুদিন পরপর কারা যেন কীভাবে এসে আল্লাহর নবীর শানে কটূক্তি করে। নবীকে নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এর প্রতিবাদে রাস্তাঘাটে আন্দোলন করতে গিয়ে কত মানুষ মৃত্যুবরণ করেছে।’

হানজালা বলেন, যারা নবীকে নিয়ে কটূক্তি করে, নবীর নামে গালিগালাজ করে, তাদের মৃত্যুদণ্ড—এই আইন যেন সংসদ থেকে পাস করা হয়।

এই সংসদ সদস্য বলেন, দুঃখের সঙ্গে বলতে হয়, দেশে এমন একটি পার্ট (গোষ্ঠী) রয়েছে, সেই পার্টের একাংশের মানুষ নবী (সা.)–কে অস্বীকার করে নিজেদের মুসলমান দাবি করে।

এ বিষয়ে অনেকের ধারণা আছে, তারা জানে। এই আন্দোলন করতে গিয়ে অনেক মুসলমানকে রাস্তায় শহীদ হতে হয়েছে। আন্দোলন করতে হয়েছে। স্বাধীনতার পর থেকে আজও সেই আন্দোলন চলছে।

হানজালা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে বলব, আপনি বাংলাদেশে একটি ইতিহাস রচনা করে যাবেন। আপনার মাধ্যমে যদি এটা স্বীকৃতি পায়, যারা নবী (সা.)–কে অস্বীকার করে, তারা কোনো দিন মুসলমান থাকতে পারে না। এটা আইনের মাধ্যমে বাংলাদেশের জাতীয় সংসদ থেকে ঘোষণা হবে, সেটা আমরা চাই।’

জনপ্রিয়

সিনিয়র রাজাকারদের বলবো আপনারা জুনিয়র রাজাকারদের সামলান: রাবি ছাত্রদল সভাপতি

মহানবীকে (সা.)–কে কটূক্তির দায়ে মৃত্যুদণ্ডের আইন চান সংসদ সদস্য হানজালা

প্রকাশিত ০২:৪৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬