ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুবিতে প্রথম জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন Logo চিকিৎসায় অব্যাবস্থাপনার অভিযোগে রাবি মেডিকেলে তালা Logo দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কবি নজরুল কলেজ ছাত্রদলের দুই নেতার পদ স্থগিত Logo প্রকাশিত সংবাদের প্রতিবাদ Logo নবীনদের বরণে হাবিপ্রবি, শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে মন্ত্রীর আহ্বান Logo জাবিতে প্রথমবারের মতো তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের সমাপ্তি Logo রাবিতে চলছে চার দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন Logo চীনা প্রকল্পে ডাকাতি, মোবাইল ফোনের সূত্রে গ্রেফতার পাঁচ  Logo কেরানীগঞ্জে র‍্যাবের অভিযানে দুই অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার Logo রাবিতে ভর্তি পরীক্ষার ফলাফলে ক্রুটি : বহু শিক্ষার্থীকে দেখানো হয়েছে ফেল

প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তায় জাবিতে ডিআইএসের যাত্রা শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তায় ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ)-এর উদ্যোগে ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি (ডিআইএস) এর জাবি শাখার কার্যক্রম উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শারীরিক প্রতিবন্ধকতা কোনোভাবেই একজন মানুষের পূর্ণ বিকাশে বাধা হতে পারে না। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে একটি প্রতিবন্ধীবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং জানান, এ লক্ষ্যে বাধামুক্ত ফুটপাথ ও উপযোগী অবকাঠামো নির্মাণের কাজ চলমান রয়েছে।

এবিষয়ে পিডিএফের জাবি শাখার সভাপতি জাহিদুল ইসলাম বলেন, “ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি (ডিআইএস) ও ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ)-এর যৌথ উদ্যোগে এক বিজ্ঞান গবেষণা কেন্দ্রে আয়োজিত সেমিনারে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তায় স্মার্টফোন ও সাদাছড়ি বিতরণ, ৫৪তম আবর্তনের শিক্ষার্থীদের এককালীন বৃত্তি প্রদান, স্বেচ্ছাসেবকদের সম্মাননা, ব্রেইল আরবি কোর্স ও ডিআইএস জেইউ ইউনিট উদ্বোধন করা হয়।”

“পাশাপাশি প্রতিবন্ধীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে শিক্ষা, অবকাঠামো ও পরিবহনসংক্রান্ত বিভিন্ন দাবি তুলে ধরা হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেগুলো বাস্তবায়নে ইতিবাচক আশ্বাস দেয়।বিশেষ করে পরীক্ষার অনুমোদন প্রক্রিয়া সহজ করা, সড়ক ও ফুটপাথকে ব্রেইল ট্যাকটাইলসহ উন্নয়ন, এবং নতুন লাইব্রেরিতে সহায়ক ল্যাব স্থাপনের বিষয়ে উদ্যোগ নেওয়ার” কথা জানান তিনি।

এসময় ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ)-এর সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে ব্রেইল পদ্ধতিতে কুরআন পাঠের কোর্স চালু, শিক্ষার্থীদের মাঝে বৃত্তি, স্মার্টফোন ও সাদা ছড়ি বিতরণসহ বিভিন্ন সহায়তা প্রদান করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে সরকার ও রাজনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. নুরুল হুদা সাকিব, অধ্যাপক ড. কে এম মহিউদ্দিন, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফসানা হক, জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু, এজিএস ফেরদৌস আল হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, জাকসু নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

কুবিতে প্রথম জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন

প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তায় জাবিতে ডিআইএসের যাত্রা শুরু

প্রকাশিত ০২:৫১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬