ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo লায়ন্স ক্লাব ডাইনামিক সিটি ও সালমা আদিল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ৫৪ জন রোগীর ছানি অপারেশন Logo ১৭ লাখ ডলারের বৃত্তি পেয়েছেন আইএসডির ‘ক্লাস অব ২০২৬’ ব্যাচের শিক্ষার্থীরা Logo দেশে হামে আরও ৭ শিশুর মৃত্যু Logo বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল Logo শেষ হলো ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ স্প্রিং ২০২৬: ওয়ার্ল্ড কাপে যাচ্ছে বাংলাদেশ Logo নীলফামারীতে টিআইবি-সনাকের মানববন্ধন: পরিবেশ রক্ষায় ১২ দফা সুপারিশ Logo ধনবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি লেবু, সম্পাদক টিটু Logo কুড়িগ্রামের দিনমজুর থেকে দোহারের সফল বর্গা চাষী মোহাম্মদ হোসেন Logo পাকুন্দিয়ায় মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ২ Logo নিজ বাসা’য় ফেরা’র পথে ট্রলিচাপা’য় শিশু আহত 

রাবিতে চলছে চার দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন

  • সায়েম চৌধুরী
  • প্রকাশিত ০২:৫৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৯৬ বার পঠিত

বৈশ্বিক বহুমুখীকরণের প্রেক্ষাপটে ন্যায়সঙ্গত বাজারনীতি কাঠামোর মাধ্যমে অর্থনৈতিক জবাবদিহিতা প্রতিষ্ঠা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হয়েছে চার দিনব্যাপী নবম ছায়া জাতিসংঘ সম্মেলন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের (আরইউমুনা) আয়োজনে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শুরু হওয়া এ সম্মেলন চলবে ১৯ এপ্রিল পর্যন্ত।

এ সম্মেলনে দেশ ও বিদেশের ৫০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের চার শতাধিক প্রতিনিধি অংশ নিয়েছেন। সম্মেলনে প্রতিনিধিরা আটটি কমিটিতে বিভক্ত হয়ে বাজারনীতি, অর্থনৈতিক জবাবদিহিতা ও সমসাময়িক বৈশ্বিক ইস্যুতে আলোচনা করবেন।

সম্মেলনে অংশগ্রহণকারী চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থী মো. রোহান বলেন, আমি এর আগেও এরকম সম্মেলনে অংশ নিয়েছি।এ সম্মেলন আমাদের আন্তর্জাতিক বিষয়ে দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাছাড়াও শক্তিশালী কমিউনিকেশন নেটওয়ার্ক তৈরি হবে বলে আশা করছি।

আরইউমুনা’র উপদেষ্টা এবং রাবির অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক সাজ্জাদুর রহিম বলেন, এবারের আসরে সর্বমোট ৮টি কমিটি পরিচালিত হচ্ছে। প্রত্যেক কমিটির আলোচ্য বিষয় নির্ধারিত হয়েছে সম্মেলনের মূল প্রতিপাদ্যের সাথে প্রাসঙ্গিকতা বজায় রাখা। ফলে, প্রতিনিধিরা সমসাময়িক বিশ্ব প্রেক্ষাপট ও সম্পর্কের অনুষঙ্গে গঠনমূলকভাবে শান্তি, সমতা ও ন্যায়ের বিষয়ে সচেতন এবং উদ্দীপ্ত হতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. মাঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আরইউমুনার উপদেষ্টা ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুল ইসলাম, সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আমন্ত্রিত অতিথি ও উদ্যোক্তা বৃন্দ।

উল্লেখ্য, আরইউমুনা মূলত রাবিতে জাতিসংঘের সিমুলেশনের প্রচার ও অনুশীলন কার্যক্রম পরিচালনা করে।

সায়েম/রাবি

জনপ্রিয়

লায়ন্স ক্লাব ডাইনামিক সিটি ও সালমা আদিল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ৫৪ জন রোগীর ছানি অপারেশন

রাবিতে চলছে চার দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন

প্রকাশিত ০২:৫৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬