ঢাকা ০২:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo নর্থ ক্যারোলাইনাও ডেমোক্র্যাটদের দখলে Logo হুমকির মামলা: তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন Logo বুয়েটে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১ ডিসেম্বর Logo কড়াইল-ভাসানটেক বস্তির উন্নয়নে ‘মডেল প্রকল্প’ নেবে সরকার, সহায়তায় বিশ্ব ব্যাংক Logo কিসলুর সিনেমা ‘মস্তান’, সঙ্গী শুভ-চঞ্চল-তমা ও মাহি Logo ‘টু-টাচ রুল’: দুই স্পর্শেই মিলবে প্রয়োজনীয় জিনিস Logo জিটিএ সিক্স কিনতে অনলাইনে অর্থ সংগ্রহের হিড়িক ব্রিটিশ গেইমারদের Logo সম্মানা পাগড়ি পাচ্ছেন ফরিদাবাদ মাদ্রাসার ২০ হাজার হাফেজ-আলেম-মুফতি Logo রক্তে শর্করা নিয়ন্ত্রণে একটানা হাঁটা নাকি সারাদিনে অল্প হাঁটা: কোনটি ভালো? Logo যেখানে দেখা যায় লালঘাড় পেঙ্গা

প্রধান উপদেষ্টাকে সৌদি বাদশাহের চিঠি পৌঁছে দিলেন রাষ্ট্রদূত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সোমবার (২৮ অক্টোবর) প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাত করে এ চিঠি পৌঁছে দেন সৌদি রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আল দুহাইলান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি সরকার বাংলাদেশে স্থিতিশীলতা দেখতে চায় এবং বাংলাদেশ সরকারকে সমর্থন দিতে প্রস্তুত বলে জানান দেশটির রাষ্ট্রদূত। এসময় সৌদি আরবকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

জ্বালানি আমদানিতে ছাড়, বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশি তরুণদের প্রশিক্ষণে সৌদি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান ড. ইউনূস। যাতে আরও দক্ষ ও প্রশিক্ষিত বাংলাদেশি কর্মী পাঠাতে পারে বলেও জানান তিনি।

সৌদি রাষ্ট্রদূত বলেন, তার দেশ বাংলাদেশে আরও বিনিয়োগ করতে আগ্রহী এবং বন্দর খাতে বিশেষ করে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে বিনিয়োগ সহজ করতে প্রধান উপদেষ্টার সহায়তা কামনা করেন।

জনপ্রিয়

নর্থ ক্যারোলাইনাও ডেমোক্র্যাটদের দখলে

প্রধান উপদেষ্টাকে সৌদি বাদশাহের চিঠি পৌঁছে দিলেন রাষ্ট্রদূত

প্রকাশিত ০২:২৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪