ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বন্ধ কারখানা চালু করতে রোড শো আয়োজনের সিদ্ধান্ত সরকারের Logo পুকুরে গোসল করতে নেমে কবি নজরুল সরকারি কলেজ শিক্ষার্থী রাফির মৃত্যু Logo নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় Logo পে-স্কেলের জন্য বাজেটে বরাদ্দ কত হতে পারে? Logo কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী Logo গেমিং প্রযুক্তিতে ২০ বছরের যাত্রা উদ্‌যাপন করলো আসুস রিপাবলিক অফ গেমার্স (আরওজি) Logo মানবতার পথে, সেবার প্রত্যয়ে: বড় ঘাগুটিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত Logo বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ Logo বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার Logo আশুলিয়ায় ইউসিবির ২৩৬তম শাখার উদ্বোধন

প্রধান উপদেষ্টাকে সৌদি বাদশাহের চিঠি পৌঁছে দিলেন রাষ্ট্রদূত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সোমবার (২৮ অক্টোবর) প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাত করে এ চিঠি পৌঁছে দেন সৌদি রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আল দুহাইলান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি সরকার বাংলাদেশে স্থিতিশীলতা দেখতে চায় এবং বাংলাদেশ সরকারকে সমর্থন দিতে প্রস্তুত বলে জানান দেশটির রাষ্ট্রদূত। এসময় সৌদি আরবকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

জ্বালানি আমদানিতে ছাড়, বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশি তরুণদের প্রশিক্ষণে সৌদি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান ড. ইউনূস। যাতে আরও দক্ষ ও প্রশিক্ষিত বাংলাদেশি কর্মী পাঠাতে পারে বলেও জানান তিনি।

সৌদি রাষ্ট্রদূত বলেন, তার দেশ বাংলাদেশে আরও বিনিয়োগ করতে আগ্রহী এবং বন্দর খাতে বিশেষ করে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে বিনিয়োগ সহজ করতে প্রধান উপদেষ্টার সহায়তা কামনা করেন।

জনপ্রিয়

বন্ধ কারখানা চালু করতে রোড শো আয়োজনের সিদ্ধান্ত সরকারের

প্রধান উপদেষ্টাকে সৌদি বাদশাহের চিঠি পৌঁছে দিলেন রাষ্ট্রদূত

প্রকাশিত ০২:২৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪