ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বেইমানির কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি হাসনাত-সারজিস: রাশেদ খাঁন Logo ১৭ বছরের ক্ষুধা মেটাতে বেপরোয়া চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য সচিব কামরুজ্জামান Logo বাংলাদেশিদের জন্য ভিসা নিয়ে সুখবর দিল চীনা দূতাবাস Logo রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. মো. আব্দুস সোবাহান Logo ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন Logo বাবা ডাক্তারকে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না কোলের শিশু Logo মুখ থুবড়ে পড়ল নারায়ণগঞ্জের দেড়শ কারখানা, নেপথ্যে কী? Logo জুলাইকে বাঁচিয়ে রাখতে একের পর এক বই লিখছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের রুদ্র Logo বস্ত্র ও পাট মন্ত্রীর সঙ্গে আইটিইটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ Logo নোবিপ্রবিতে কুকুরের উপদ্রব বৃদ্ধি, ভ্যাকসিনেশনের উদ্যোগ প্রশাসনের

ক্রেডিট কার্ডে বিশেষ সুবিধা প্রদানের লক্ষ্যে রাবির সাথে সাউথইস্ট ব্যাংকের সমঝোতা স্মারক সই

  • সায়েম চৌধুরী
  • প্রকাশিত ০৯:৩১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ১২২ বার পঠিত

সাউথইস্ট ব্যাংকের নিজস্ব ক্রেডিট কার্ডে বিশেষ সুবিধা প্রদানের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ( রাবি) ও সাউথইস্ট ব্যাংক পিএলসির সাথে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ ও সাউথইস্ট ব্যাংক পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস মো. আব্দুস সবুর খান স্বাক্ষর করেন।

বুধবার ( ১৩ মে) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এসময় সাউথইস্ট ব্যাংক পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস মো. আব্দুস সবুর খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো: ফরিদুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। মতবিনিময়কালে প্রতিনিধিদলটি ব্যাংকের নিজস্ব ক্রেডিট কার্ডে বিশেষ সুবিধা প্রদান সম্পর্কে আলোচনা করেন।

স্বাক্ষরিত সমঝোতা স্মারকের উদ্দেশ্য হলো ব্যাংক এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে এমন একটি যৌথ কার্যক্রম পরিচালনার বিষয়ে সমঝোতা স্থাপন করা, যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক – শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য উভয় প্রতিষ্ঠানের যৌথ ব্র্যান্ডিংয়ের আওতায় বিশেষ আর্থিক ও জীবনধারাভিত্তিক সুবিধা প্রদান করা।

এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম, সহকারী পরিচালক প্রফেসর মো. আতিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সায়েম/রাবি

জনপ্রিয়

বেইমানির কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি হাসনাত-সারজিস: রাশেদ খাঁন

ক্রেডিট কার্ডে বিশেষ সুবিধা প্রদানের লক্ষ্যে রাবির সাথে সাউথইস্ট ব্যাংকের সমঝোতা স্মারক সই

প্রকাশিত ০৯:৩১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬