ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo প্রথমবার অভিনয়ে ফুটবলার জামাল ভূঁইয়া Logo শীর্ষ মেধাবীদের বৃত্তির জন্য রাবিতে ১০ লাখ টাকা অনুদান দিলেন ভূমিমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ববি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতা কামনা Logo চলতি বিশ্বকাপের উন্মাদনার মাঝেই ধনবাড়ীতে শুরু ‘ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’ Logo শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক তাকে আগে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ইংল্যান্ডের হাতে বিশ্বকাপ দেখতে চায় ট্রাম্পের প্রশাসন Logo বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান পড়শীর Logo বন্যা নিয়ে আবেগঘন বার্তা দিলেন জয়া আহসান Logo অসহায় মানুষের দোয়ায় সিক্ত প্যারিআটা গণকেন্দ্র পাঠাগার: বিনামূল্যে চক্ষু সেবা পেলেন শতাধিক রোগী Logo ৩ কিলোমিটার খাল খননে শ্রমিকদের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা, ইউএনও’র হস্তক্ষেপে

বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান পড়শীর

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৫:২৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৮ বার পঠিত

জনপ্রিয় গায়িকা সাবরিনা পড়শী (বাঁয়ে) ও বন্যা পরিস্থিতি (ডানে)। কোলাজ: অভিযাত্রা রিপোর্ট

বছর না ঘুরতেই আবারও ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশ। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট ও হবিগঞ্জসহ বেশ কয়েকটি জেলায় আকস্মিক প্লাবন ও পাহাড় ধসে পরিস্থিতি আশঙ্কাজনক রূপ নিয়েছে। প্রাকৃতিক এ দুর্যোগে ইতোমধ্যে লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন এবং প্রাণহানির সংখ্যা অর্ধশত ছাড়িয়ে গেছে।

দেশের এমন সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশাপাশি গভীর উদ্বেগ ও চিন্তা প্রকাশ করছেন শোবিজ অঙ্গনের তারকারা। গত দুদিন ধরে বিনোদন জগতের অনেকেই বন্যা পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলছেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে এই সংকট মোকাবিলার আহ্বান জানাচ্ছেন।

জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী সাবরিনা পড়শী তার ফেসবুকে লিখেছেন, দেশের বিভিন্ন এলাকার বন্যার ছবি ও ভিডিওগুলো দেখে মনটা সত্যিই খুব খারাপ হয়ে যাচ্ছে। কত মানুষ আজ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন এবং কত পরিবার খাবার ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন—তা ভাবলেই কষ্ট লাগে। এই কঠিন সময়ে যার যতটুকু সামর্থ্য আছে, তা নিয়ে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

তিনি উল্লেখ করেন, আমাদের কাছে ছোট মনে হওয়া সাহায্যটুকুও হয়তো এই মুহূর্তে কারও জন্য অনেক বড় ভরসা হতে পারে। সবশেষে উপদ্রুত এলাকার সবার নিরাপত্তা ও দ্রুত দুর্যোগ মুক্তির জন্য প্রার্থনাও করেন এই শিল্পী। পড়শীর পাশাপাশি বন্যা পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, নুসরাত ফারিয়া, তানজিম সাইয়ারা তটিনী এবং অভিনেতা ইরফান সাজ্জাদসহ আরও বেশ কয়েকজন তারকা। বিপদের এই মুহূর্তে তারা সবাই বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে সামর্থ্যবানদের এগিয়ে আসার তাগিদ দিয়েছেন।

জনপ্রিয়

প্রথমবার অভিনয়ে ফুটবলার জামাল ভূঁইয়া

বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান পড়শীর

প্রকাশিত ০৫:২৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬