ঢাকা ১১:১১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ‘পিছিয়ে থাকা’ ৩ পার্বত্য জেলা আর লম্বা পরীক্ষায় ফল খারাপ চট্টগ্রামে! Logo ‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’ Logo এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ, সুযোগ পাবেন যারা Logo ভালো উদ্যোগগুলো অনেক ক্ষেত্রে সংবাদে যথাযথভাবে উঠে আসে না: গণপূর্তমন্ত্রী Logo পিআরএবির সভাপতি ইয়াহিয়া, সম্পাদক নজরুল Logo লংমার্চ বাদ দিয়ে সংবিধান সংস্কারে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর Logo ‘আবু খালেদ পাঠান সাহিত্য পুরস্কার’ পেলেন আনোয়ার-মাসুম Logo ‘যদি ছেলেপুলে পাঠাতে হয় ৫০ লাখের জায়গায় এক কোটি হবে’ Logo জাটকা শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে মধ্যরাত থেকে Logo আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরছেন ৩ জেলার ৭০ চরমপন্থি

রাবিতে টার্ফ মাঠ, হবিবুর সংলগ্ন মাঠ ও সুইমিংপুল আধুনিকায়নে ক্রিড়া মন্ত্রণালয়ে বাজেট প্রস্তাব

  • সায়েম চৌধুরী
  • প্রকাশিত ১১:১৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ১৪৪ বার পঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের জন্য আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তুলতে একটি টার্ফ মাঠ নির্মাণ, হবিবুর রহমান সংলগ্ন মাঠের আধুনিকায়ন এবং সুইমিংপুলের সংস্কার ও আধুনিকায়নের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে বাজেট প্রস্তাবনা জমা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিভাগ।

বিষয়টি নিশ্চিত করে শরীরচর্চা বিভাগের পরিচালক রোকসানা বেগম টুকটুকি বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের পরিচালক হিসেবে খেলাধুলার উন্নয়ন এবং ছাত্র-ছাত্রীদের খেলাধুলার সুবিধা নিশ্চিত করতে উন্নত মানের মাঠ তৈরির লক্ষ্যে মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সঙ্গে সাক্ষাৎ করে প্রয়োজনীয় বাজেট প্রস্তাবনা পেশ করেছি।”

তিনি আরও বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রাণের চাওয়া ‘টার্ফ মাঠ’ নির্মাণের বিষয়টি বিশেষভাবে উপস্থাপন করা হয়েছে। আশা করি, শিক্ষার্থীদের এই প্রত্যাশা পূরণে আমরা খুব দ্রুত টার্ফ মাঠ নির্মাণে সক্ষম হব।”

প্রস্তাবিত বাজেটে তিনটি প্রধান বিষয়
অন্তর্ভুক্ত করা হয়েছে একটি আধুনিক টার্ফ মাঠ নির্মাণ, হবিবুর রহমান সংলগ্ন মাঠের আধুনিকায়ন, বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলের সংস্কার ও আধুনিকায়ন।

প্রস্তাবটি অনুমোদিত হলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া অবকাঠামোর উল্লেখযোগ্য উন্নয়ন হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

জনপ্রিয়

‘পিছিয়ে থাকা’ ৩ পার্বত্য জেলা আর লম্বা পরীক্ষায় ফল খারাপ চট্টগ্রামে!

রাবিতে টার্ফ মাঠ, হবিবুর সংলগ্ন মাঠ ও সুইমিংপুল আধুনিকায়নে ক্রিড়া মন্ত্রণালয়ে বাজেট প্রস্তাব

প্রকাশিত ১১:১৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬