ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা Logo কুবি শিক্ষক অপহরণ মামলায় গ্রেফতার এক, গাড়ি জব্দ Logo ঈদের আনন্দ ভাগাভাগি করতে শিক্ষার্থীদের পাশে নোবিপ্রবি ছাত্রশিবির Logo ছাত্রদল নেতার সকালে পদত্যাগ করে পোস্ট, রাতে জানালেন আইডি হ্যাক ছিলো Logo রাবিস্থ খুলনা জেলা সমিতির নেতৃত্বে ফয়সাল ও মেহেদী Logo সাঁতারে খুলনা এবং অ্যাথলেটিকসে চট্টগ্রাম ও রংপুর বিভাগ চ্যাম্পিয়ন ঢাকা Logo অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট Logo রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড় Logo ঈদ উপলক্ষ্যে সব মডেলে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে রিভো Logo হাবিপ্রবিতে দুই হলের সংঘর্ষে আহত সহকারী প্রক্টর

জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত হলেন কিং খান

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১২:২৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • ১১৩ বার পঠিত

আজ ২ নভেম্বর, বলিউড কিং শাহরুখ খানের ভক্তদের জন্য এক অন্যতম গুরুত্বপূর্ণ দিন। অন্য বছরের মতো এবারও এ দিন এক বার্ষিক ইভেন্ট হয়ে গেছে যেখানে অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন শাহরুখ। কারণ কিং খানের জন্মদিন বলে কথা, এদিন ৫৯ বছরে পা রাখলেন তিনি। 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন বলা হয়, মধ্যরাতেই ভক্তদের আবদার মেটাতে মন্নতের কালো জালে ঘেরা ছাদে মিলিটারি ছাপ প্যান্ট, কালো টি শার্ট, টুপি, রোদচশমায় দেখা গেল কিং খানকে। ছাদে দাঁড়িয়ে কখনও হাত নাড়ছেন, কখনও বা অনুরাগীদের উদ্দেশে হাওয়ায় চুমু ছুড়ে দিচ্ছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, শাহরুখের জন্মদিন পালন করতে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেছেন শাহরুখ-পত্নী গৌরী খান। সেই অনুষ্ঠানে ২৫০ জনেরও বেশি অতিথিকে নিমন্ত্রণ করেছেন তিনি।

তালিকায় রয়েছেন বলিপাড়ার নামজাদা তারকারা। শাহরুখের জন্মদিন পালন করতে নাকি খান পরিবার বাইরে বেরিয়েছিলেন বলে কানাঘুষো শোনা যায়। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরাও পড়েছে সেই ভিডিও।

‘স্নেহজালা’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যায়, মধ্যরাতে বাড়ি ফিরছেন গৌরী এবং শাহরুখের কন্যা সুহানা খান। যদিও তারা দু’জনে আলাদা গাড়িতে ছিলেন।

প্রসঙ্গত, শাহরুখ খানের ক্যারিয়ার শুরু হয় ১৯৮০-এর দশকের শেষ দিকে টেলিভিশন সিরিয়াল ফৌজি এবং সার্কাস দিয়ে। তার বলিউডে অভিষেক হয় ১৯৯২ সালে দিওয়ানা সিনেমার মাধ্যমে এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

জনপ্রিয়

ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা

জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত হলেন কিং খান

প্রকাশিত ১২:২৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪