ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo দুর্দান্ত গোল করে ও করিয়ে মায়ামিকে চ্যাম্পিয়ন্স কাপে নিলেন মেসি Logo এই ৫ কোম্পানির নিয়ন্ত্রণ এনভিডিয়ার হাতে Logo রাকসু শিক্ষার্থীদের চোখে কতটা সফল Logo ১১ বছর পর নতুন বেতন কাঠামোয় বেতন পেলেন যারা Logo সাবেক পুলিশ কর্মকর্তার গাড়ির ধাক্কায় রিকশাচালক আহত, কী ঘটেছিল সেখানে? Logo শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মুরাসু’, আঘাত হানতে পারে যেসব এলাকায় Logo গুলশান ইয়ুথ ক্লাবের ‘উল্লাস ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট’ উদ্বোধন Logo পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা Logo স্মৃতিতে তৌফিক: একজন পরামর্শক, একজন বন্ধু Logo সব সেবার সমন্ময় করতে ‘ওমনি চ্যানেল’ এনেছে ব্র্যাক ব্যাংক

জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত হলেন কিং খান

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১২:২৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • ১৭১ বার পঠিত

আজ ২ নভেম্বর, বলিউড কিং শাহরুখ খানের ভক্তদের জন্য এক অন্যতম গুরুত্বপূর্ণ দিন। অন্য বছরের মতো এবারও এ দিন এক বার্ষিক ইভেন্ট হয়ে গেছে যেখানে অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন শাহরুখ। কারণ কিং খানের জন্মদিন বলে কথা, এদিন ৫৯ বছরে পা রাখলেন তিনি। 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন বলা হয়, মধ্যরাতেই ভক্তদের আবদার মেটাতে মন্নতের কালো জালে ঘেরা ছাদে মিলিটারি ছাপ প্যান্ট, কালো টি শার্ট, টুপি, রোদচশমায় দেখা গেল কিং খানকে। ছাদে দাঁড়িয়ে কখনও হাত নাড়ছেন, কখনও বা অনুরাগীদের উদ্দেশে হাওয়ায় চুমু ছুড়ে দিচ্ছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, শাহরুখের জন্মদিন পালন করতে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেছেন শাহরুখ-পত্নী গৌরী খান। সেই অনুষ্ঠানে ২৫০ জনেরও বেশি অতিথিকে নিমন্ত্রণ করেছেন তিনি।

তালিকায় রয়েছেন বলিপাড়ার নামজাদা তারকারা। শাহরুখের জন্মদিন পালন করতে নাকি খান পরিবার বাইরে বেরিয়েছিলেন বলে কানাঘুষো শোনা যায়। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরাও পড়েছে সেই ভিডিও।

‘স্নেহজালা’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যায়, মধ্যরাতে বাড়ি ফিরছেন গৌরী এবং শাহরুখের কন্যা সুহানা খান। যদিও তারা দু’জনে আলাদা গাড়িতে ছিলেন।

প্রসঙ্গত, শাহরুখ খানের ক্যারিয়ার শুরু হয় ১৯৮০-এর দশকের শেষ দিকে টেলিভিশন সিরিয়াল ফৌজি এবং সার্কাস দিয়ে। তার বলিউডে অভিষেক হয় ১৯৯২ সালে দিওয়ানা সিনেমার মাধ্যমে এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

জনপ্রিয়

দুর্দান্ত গোল করে ও করিয়ে মায়ামিকে চ্যাম্পিয়ন্স কাপে নিলেন মেসি

জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত হলেন কিং খান

প্রকাশিত ১২:২৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪