ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’ Logo এমবাপ্পের গোলে তুরস্কের বিপক্ষে জয়, শুরু হলো ফ্রান্সে জিদান-যুগ Logo সরকারি মেডিকেল কলেজ: হাসপাতাল নেই ১২টিতে, ব্যবহারিক শিক্ষায় বাধা Logo নায়কের স্ত্রী পছন্দ করতেন না, সিনেমা থেকে বাদ পড়ার অদ্ভুত কারণ জানালেন তাপসী Logo ইসলামাবাদ সমঝোতায় ফিরতে যুক্তরাষ্ট্রকে শি জিনপিংয়ের আহ্বান, ইরানের প্রশংসা Logo সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্টের মধ্যাহ্নভোজ বৈঠক Logo নেতিবাচক মন্তব্য থেকে সন্তানকে দূরে রাখতে চান জনপ্রিয় ব্যতিক্রমী দম্পতি Logo ইমরানের মুক্তির দাবিতে রাজধানীমুখী মিছিল, ইসলামাবাদে লকডাউন Logo ট্রাম্প-সি বৈঠকে অর্জন কম, ততেও কেন খুশি চীন

মন্ত্রী-এমপিদের বেতন বাড়ানো নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীদল : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং এমপিদের বেতন বাড়ানোর উদ্যোগ নিয়ে আগাম সমালোচনা করে মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীদল। দেশের মানুষের অধিকার লঙ্ঘন করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। শুধু একটি উদ্যোগ নেওয়া হয়েছে, এখনও বেতন বাড়ানো হয়নি বলেও দাবি করেন তিনি।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর নৈরাজ্যের প্রতিবাদে যুদবল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, বিরোধীরা কোনো ইস্যু না পেয়ে আগাম সমালোচনা করছে। একই সঙ্গে বিভিন্ন বক্তব্য দিয়ে পরাজিত শক্তিকে আশকারা না দেওয়ার জন্য বিরোধীদের প্রতি আহ্বান জানান তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্যের প্রশংসা করে রিজভী বলেন, তিনি সারাবিশ্বের নিপীড়িত মানুষ, শান্তিকামী ও গণতন্ত্রকামী মানুষের কথা তুলে ধরেছেন। তার বক্তব্যকে বিএনপি পূর্ণ সমর্থন জানায়।

রিজভী বলেন, দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন। বিরোধী দলের অপপ্রচারের মধ্যেও তিনি গণতন্ত্রের চর্চা অব্যাহত রেখেছেন।

বিরোধী দলগুলোর কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, লংমার্চ ও বিভিন্ন হুমকির মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে। রাজশাহী স্টেশনে ভাঙচুরের ঘটনা উল্লেখ করে তিনি দাবি করেন, এসব কর্মকাণ্ড দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে।

তিনি আরও বলেন, জুলাইয়ের আত্মত্যাগকে কলঙ্কিত করে কেউ যেন গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে না পারে।

জনপ্রিয়

‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’

মন্ত্রী-এমপিদের বেতন বাড়ানো নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীদল : রিজভী

প্রকাশিত ০৫:৫৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬