ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কবি নজরুল কলেজে সাবেক বিএনসিসি ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo ‎ইবি শিক্ষিকা হত্যাকান্ডে কুবি শিক্ষক সমিতির তীব্র নিন্দা ও শোক প্রকাশ Logo বাকৃবিস্থ বৃহত্তর দিনাজপুর সমিতির দোয়া ও ইফতার মাহফিল এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা Logo কুবি শিক্ষককে অপহরণের ঘটনায় অজ্ঞাত চারজনের বিরুদ্ধে মামলা Logo জাবিতে স্কাউটসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল Logo শিক্ষার্থী প্রতিনিধি ও ছাত্র নেতৃবৃন্দের সম্মানে ডাকসুর ইফতার মাহফিল Logo পাবিপ্রবি গেটসংলগ্ন সাঈদের দোকানের ইফতারে আবারও মিললো গোবরে পোকা Logo বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো রাকসুর প্রতিনিধি সম্মেলন  Logo যবিপ্রবিতে রাজশাহী অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo বেগম জিয়ার রূহের মাগফিরাত কামনায় জাবি ছাত্রদলের ইফতার

আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: নুর

  • News Section
  • প্রকাশিত ০৯:১৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
  • ৭৫ বার পঠিত

আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে মনে করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক (নুর)। কিন্তু আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশে যে ফ্যাসিবাদ কায়েম করেছে, সেটার পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তিনি।

আজ শুক্রবার রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় এক সভায় নুরুল হক এ কথা বলেন। জুলাই-আগস্টে ছাত্র–জনতার আন্দোলনে আহত ব্যক্তিদের সুস্থতা কামনা ও শহীদদের স্মরণে এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করে গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তর মিরপুর জোন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সভায় নুরুল হক বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে আওয়ামী লীগ দেশকে ভারতের তাঁবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই যেন এক থাকতে পারি…আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে কোনো আপস চলবে না। গণ-অভ্যুত্থানের পর সবাই নিজ নিজ কাজে ফিরে গেছে; কিন্তু পরাজিত শক্তি যেকোনো সময় ফিরে আসতে পারে। তাই সবাইকে সজাগ থাকতে হবে।’

বাংলাদেশ নিয়ে ভারতের গণমাধ্যমগুলো পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে গণ অধিকার পরিষদের এই শীর্ষ নেতা বলেন, হিন্দু ভাইদের ওপর নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে—এর চেয়ে নির্লজ্জ মিথ্যাচার আর হতে পারে না। ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা হয়েছে। একদিকে অপপ্রচার, অন্যদিকে হামলা—এসব করে ভারত যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চাইছে। তিনি বলেন, ‘…আমরা বলছি, দুই দেশের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। তাহলে ভারত কেন বিরূপ আচরণ করছে? পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানকারী বাংলাদেশিদের বলব, আপনারা এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন।’

আলোচনা সভায় আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবদুর রহিম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নাজিমউদ্দীন, সাধারণ সম্পাদক নুরুল করিম প্রমুখ।

জনপ্রিয়

কবি নজরুল কলেজে সাবেক বিএনসিসি ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: নুর

প্রকাশিত ০৯:১৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪