ঢাকা ০৯:১২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo হঠাৎ বজ্রবৃষ্টি রাজধানীতে, কমেছে তাপমাত্রা Logo দীর্ঘ জটিলতা কাটিয়ে নোবিপ্রবি ল্যাবরেটরি স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন Logo হুটহাট সিদ্ধান্ত নিয়ে পরে আফসোস? আবেগ নিয়ন্ত্রণে রয়েছে সহজ উপায় Logo নোবিপ্রবির তৃতীয় সমাবর্তনের নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি Logo জাবিতে আগামী ১৪ নভেম্বর শুরু হচ্ছে ‘নেচার ফেস্ট ২.০’ Logo সংরক্ষণের অভাবে নষ্ট হয় ২৫-৩০% পেঁয়াজ, সমাধানে গবেষণায় বাকৃবি Logo ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন Logo ৮ বছর আগে বিএনপির পথসভায় হামলা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ নেতাকর্মী গ্রেপ্তার Logo ৪১ বছর বয়সে ডাবল সেঞ্চুরিতে আরভাইনের আরেক কীর্তি Logo অনুমতি ছাড়া তথ্য সংগ্রহের নিয়ম থেকে পিছু হটল মেটা

দীর্ঘ জটিলতা কাটিয়ে নোবিপ্রবি ল্যাবরেটরি স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে অবশেষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া ১.৩৩ একর জমিতে আনুষ্ঠানিকভাবে ‘নোবিপ্রবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শাহজাহান এবং নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

জমি বেদখলে থাকা এবং আইনি জটিলতার কারণে প্রকল্পটির কাজ শুরু নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সমস্ত বাধা পেরিয়ে অবশেষে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মো. শাহজাহান বলেন, এই প্রতিষ্ঠানের মাধ্যমে এ অঞ্চলের শিক্ষাক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত হলো। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন এবং জমি অধিগ্রহণে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, এই স্কুল অ্যান্ড কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করবে। এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা ও ইন্টার্নশিপের সুযোগ তৈরির পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করবে। প্রতিষ্ঠানটিকে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে রূপ দিতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

নোবিপ্রবি শাখা কর্মকর্তা মো. জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, জেলা জামায়াতে ইসলামীর আমির ইসহাক খন্দকার, বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আবদুর রহমান, প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক জিনাত রেহানা, পিপি অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, প্রক্টর এ এফ এম আরিফুর রহমান ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ।

জনপ্রিয়

হঠাৎ বজ্রবৃষ্টি রাজধানীতে, কমেছে তাপমাত্রা

দীর্ঘ জটিলতা কাটিয়ে নোবিপ্রবি ল্যাবরেটরি স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত ০৮:৫৬:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬