ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সমুদ্রপথে বাংলাদেশিদের অভিবাসন ঠেকাতে কঠোর হচ্ছে গ্রিস Logo আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন Logo মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে Logo চাকরির বাজারে এআইয়ের প্রভাব নিয়ে ইউল্যাবে সম্মেলন Logo দেম্বেলের পেনাল্টি মিসের পর গোল, পিএসজির জয় Logo যুক্তরাষ্ট্রে ৩৪ বছর ধরে বসবাস করা বাংলাদেশি অভিবাসন পুলিশের হাতে গ্রেপ্তার Logo সম্প্রীতিতে যারা বিভাজন ঘটাতে চায়, তাদের ব্যাপারে সর্তক থাকুন: রাষ্ট্রপতি Logo পশ্চিম এশিয়ার সংঘাত কমাতে সংলাপে গুরুত্বারোপ বাংলাদেশের Logo স্টার্টআপ তহবিল প্রয়োজনে বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর Logo ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

অপরাধ ডেস্ক: জামালপুরের মেলান্দহ উপজেলায় ৮৩ পিস ইয়াবাসহ হোসেন আলী নামের এক স্থানীয় বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত ১৭ অক্টোবর দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় ফুলকোচা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া হোসেন আলী ফুলকোচা ইউনিয়ন বিএনপির চার নম্বর ওয়ার্ডের সভাপতির দায়িত্বে রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-১ এর একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসআই আপেল মাহমুদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ফুলকোচা গ্রামের একটি ইটভাটার সামনে থেকে তাঁকে হাতেনাতে ধরা হয়। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ৮৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এই ঘটনার পর ফুলকোচা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোুরুল ইসলাম জানিয়েছেন, দলে থেকে এ ধরনের অপরাধ করার কোনো সুযোগ নেই। জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে তাঁর বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং দল কাউকে ছাড় দেবে না।

জামালপুর ডিবি-১ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান তালুকদার জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকের এই চালানসহ ওই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মেলান্দহ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জনপ্রিয়

সমুদ্রপথে বাংলাদেশিদের অভিবাসন ঠেকাতে কঠোর হচ্ছে গ্রিস

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

প্রকাশিত ০১:৩৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬