ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo পশ্চিম এশিয়ার সংঘাত কমাতে সংলাপে গুরুত্বারোপ বাংলাদেশের Logo স্টার্টআপ তহবিল প্রয়োজনে বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর Logo ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ Logo অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান Logo শিল্পকলা একাডেমিতে সুর আর আলোচনায় লালন স্মরণ Logo হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ ঘোষণা Logo খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি অফিসে অগ্নিকাণ্ড Logo প্রতিবন্ধীদের ‘সর্বোচ্চ সহযোগিতার’ আশ্বাস প্রধানমন্ত্রীর Logo ট্রেড লাইসেন্স মিলবে এক পোর্টালে: বাণিজ্যমন্ত্রী Logo ‘প্রতিষ্ঠান-আদালতে সাংকেতিক ভাষা ব্যবহারের বিষয়ে বিবেচনা করবে সরকার’

হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: পারস্য ও ওমান উপসাগরের সংযোগকারী কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের নৌযান চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্যের ভিত্তিতে জানা যায়, দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এই সামুদ্রিক পথটি বন্ধ ঘোষণা করেছে। পরবর্তী সুনির্দিষ্ট নির্দেশিকা না আসা পর্যন্ত কোনো দেশের জাহাজই এই প্রণালি অতিক্রম করতে পারবে না বলে জানানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে এই ব্যস্ত সমুদ্রপথে কয়েকটি তেলবাহী ট্যাংকারে আকস্মিক হামলা ও বিস্ফোরণের ঘটনা ঘটে। পানির নিচে থাকা মাইনের আঘাতে একটি বড় ট্যাংকারে আগুন ধরে যাওয়ার পাশাপাশি সৌদি জলসীমার কাছে আরও দুটি জাহাজে হামলার খবর পাওয়া যায়। এসব বিচ্ছিন্ন নিরাপত্তা বিঘ্নের ঘটনার পরই আইআরজিসির পক্ষ থেকে কঠোর এই সিদ্ধান্ত এল।

নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জলযান প্রণালি পার হওয়ার চেষ্টা করলে তাদের গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর সুরক্ষা বা সহায়তার ওপর নির্ভর করে এই নৌপথ অতিক্রম করার চেষ্টা না করারও হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। আমেরিকার সাহায্য নিয়ে প্রণালি পার হতে গেলে বড় ধরনের বিপদের মুখে পড়তে হবে বলে জানানো হয়।

বিশ্বের অন্যতম প্রধান এই জ্বালানি পরিবহন রুট বন্ধ থাকায় আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। প্রতিদিন এই পথ দিয়ে প্রচুর পরিমাণে অপরিশোধিত তেল ও জ্বালানি বিভিন্ন দেশে পাঠানো হয়ে থাকে। দীর্ঘ সময় ধরে জাহাজ চলাচল বন্ধ থাকলে বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির তীব্র চাপ তৈরি হতে পারে।

জনপ্রিয়

পশ্চিম এশিয়ার সংঘাত কমাতে সংলাপে গুরুত্বারোপ বাংলাদেশের

হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ ঘোষণা

প্রকাশিত ১১:০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬