ঢাকা ০২:০৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ডিওমান্ডেকে দেখে শুরুর সময়ের ভিনিসিউসকে মনে পড়ছে মরিনিয়োর

খেলা ডেস্ক: ইয়ান ডিওমান্ডের দুর্দান্ত পারফরম্যান্স দেখে কোচ জুজে মরিনিয়োর মনে পড়ে গেছে কয়েক বছর আগের তরুণ ভিনিসিউস জুনিয়রকে। নিষেধাজ্ঞা থাকা ভিনিসিউসের জায়গায় সেভিয়ার বিপক্ষে ম্যাচে সুযোগ পেয়ে দারুণভাবে আলো ছড়িয়েছেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার। পুরো ম্যাচ জুড়ে প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত রেখেছিলেন এই তরুণ ফুটবলার।

ম্যাচটিতে রেয়াল মাদ্রিদের চার এক গোলের বড় জয়ে বড় অবদান রেখেছেন উদীয়মান এই ফরোয়ার্ড। দলের প্রথম গোলটির নেপথ্যে যেমন তিনি ছিলেন, তেমনি শেষ গোলটি এসেছে তার অসাধারণ শট থেকে। মাঠজুড়ে তার গতি এবং প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার মানসিকতা কোচকে মুগ্ধ করেছে।

তবে এই তরুণ ফুটবলারের খেলায় কিছু ঘাটতি রয়েছে বলেও মনে করেন অভিজ্ঞ কোচ জুজে মরিনিয়ো। বিপজ্জনক জায়গায় পৌঁছেও ফিনিশিংয়ের ক্ষেত্রে এবং সতীর্থদের খুঁজে নেওয়ার সময় তাকে আরও স্থির হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। ভিনিসিউসের সঙ্গে তুলনা করে কোচ উল্লেখ করেন যে, সঠিক পরিশ্রমে এই তরুণও একদিন বিশ্বসেরা হয়ে উঠবে।

এদিকে এই ম্যাচেই দীর্ঘ চোট কাটিয়ে মাঠে ফিরেছেন দলের অন্যতম ডিফেন্ডার এদের মিলিতাও। ব্রাজিলিয়ান এই তারকার প্রত্যাবর্তনে সন্তুষ্টি প্রকাশ করলেও তাকে নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ কোচ। লম্বা চোট কাটিয়ে ফেরা মিলিতাওয়ের আত্মবিশ্বাস ফেরাতে তাকে ধীরে ধীরে সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

জনপ্রিয়

মঙ্গল অভিযানের স্বপ্নে আইইউবিতে ৩০ কিশোরীর ‘স্পেস মিশন’

ডিওমান্ডেকে দেখে শুরুর সময়ের ভিনিসিউসকে মনে পড়ছে মরিনিয়োর

প্রকাশিত ১১:২২:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬