ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo শাহ আমানতে যাত্রীর কাছ থেকে দেড় কেজি স্বর্ণের চুড়ি উদ্ধার Logo নগদের মাধ্যমে নভোএয়ারের টিকেট কিনলে ১০% ছাড় Logo চুলের যত্নে নারিকেল তেল বনাম কাঠবাদামের তেল Logo হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ঘিরে নানা তৎপরতা Logo সাজেকে সংকট নিরসনে প্রশাসনের ৩ সদস্যের কমিটি, চতুর্থ দিনেও সড়ক অবরোধ Logo ‘প্রেস্তিয়ান্নি আইনে’ লাল কার্ড দেখলেন নেইমার Logo সাহিত্য পুরস্কার থেকে বাদ যাবে না এআই দিয়ে লেখা বই Logo ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন Logo আগামী নির্বাচন ‘অবশ্যই’ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo যেখানেই আমূল পরিবর্তন দরকার, সেখানেই বিএনপির ‘নোট অব ডিসেন্ট’: জামায়াত আমির

‘প্রেস্তিয়ান্নি আইনে’ লাল কার্ড দেখলেন নেইমার

খেলা ডেস্ক: ব্রাজিলের শীর্ষ প্রতিযোগিতা সেরি আয় সান্তোস ও বাহিয়ার মধ্যকার একটি ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। এই ম্যাচে বিতর্কিত কাণ্ডে জড়িয়ে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারকে। মাঠে মুখ ঢেকে প্রতিপক্ষের খেলোয়াড়কে কিছু বলায় তাকে এই শাস্তি পেতে হয়। সম্প্রতি ফিফার নতুন নিয়ম অনুযায়ী মুখ আড়াল করে কথা বলার অপরাধে এই শাস্তি দেওয়া হয়েছে।

গত এপ্রিলে প্রবর্তিত এই নিয়মটি ফুটবলে ‘প্রেস্তিয়ান্নি আইন’ হিসেবে পরিচিত। মূলত চলতি বছরের ফেব্রুয়ারিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকা ও রেয়াল মাদ্রিদের ম্যাচের একটি ঘটনার প্রেক্ষাপটে এই আইনটি করা হয়। ওই ম্যাচে ভিনিসিউস জুনিয়রকে মুখ ঢেকে কিছু বলার অভিযোগে আর্জেন্টিনার জানলুকা প্রেস্তিয়ান্নিকে ছয় ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল। সান্তোস ও বাহিয়ার ম্যাচে প্রথমার্ধে রদ্রিগো নেস্তরের ট্যাকেল থেকে নেইমারের সঙ্গে বিরোধের সূত্রপাত হয়।

তাত্ত্বিক ওই ঘটনার পর নেস্তরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন নেইমার এবং বাহিয়া কোচ রজেরিও সেনিকে ধাক্কা দেন। ম্যাচ শেষে নেস্তর অভিযোগ করেন যে নেইমার তাকে ও তার ক্লাবকে অসম্মানজনক কথা বলেছেন। তবে শিশুরা দেখছে উল্লেখ করে নেইমারের বলা সুনির্দিষ্ট শব্দগুলো প্রকাশ করতে চাননি নেস্তর। অন্যদিকে নেইমার লাল কার্ড পাওয়ার পর বাহিয়া কোচ সেনিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন।

ম্যাচ শেষের পর এক সাক্ষাৎকারে মুখের সামনে হাত রেখে কথা বলার ভুল স্বীকার করেন নেইমার। তবে প্রতিপক্ষ খেলোয়াড়কে আপত্তিকর কিছু বলেননি বলে নিজের পক্ষে দাবি করেন এই ফরোয়ার্ড। মাঠে নতুন এই নিয়মের কঠোর প্রয়োগ ফুটবল বিশ্বে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

জনপ্রিয়

শাহ আমানতে যাত্রীর কাছ থেকে দেড় কেজি স্বর্ণের চুড়ি উদ্ধার

‘প্রেস্তিয়ান্নি আইনে’ লাল কার্ড দেখলেন নেইমার

প্রকাশিত ০৫:২২:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬