ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

অবশেষে টাচস্ক্রিন ম্যাকবুক, ফিরল জ্বলজ্বলে লোগো

প্রযুক্তি ডেস্ক: প্রযুক্তির দুনিয়ায় নিজেদের পুরনো অবস্থান থেকে সরে এসে প্রথমবারের মতো টাচস্ক্রিন সুবিধা সংবলিত ম্যাকবুক প্রো বাজারে এনেছে অ্যাপল। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, এতদিন টাচস্ক্রিন ম্যাক তৈরিতে কঠোর অনীহা থাকলেও আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি এবার এই ধারায় বড় পরিবর্তন আনল। নতুন এই ল্যাপটপে স্ক্রিন ছোঁয়ার সুবিধার পাশাপাশি ডিসপ্লের পেছনে ফিরিয়ে আনা হয়েছে আইকনিক জ্বলজ্বলে অ্যাপল লোগো।

নতুন এই কম্পিউটার তৈরির পেছনে মূল ভূমিকা রেখেছে অ্যাপলের নিজস্ব ‘প্রোলিড এক্সডিআর’ নামের ওএলইডি ডিসপ্লে প্রযুক্তি। এর ফলে ল্যাপটপটির ওজন সাড়ে তিন পাউন্ড থেকে কমিয়ে তিন পাউন্ডে নামিয়ে আনা সম্ভব হয়েছে এবং ডিসপ্লে আরও প্রাণবন্ত রং ও নিখুঁত কনট্রাস্ট দেবে। এছাড়া প্রচলিত নচ সরিয়ে এতে যোগ করা হয়েছে আইফোনের জনপ্রিয় ‘ডায়নামিক আইল্যান্ড’ ফিচার, যার ভেতরে ক্যামেরা ও সেন্সরগুলো বসানো হয়েছে।

টাচস্ক্রিন প্রযুক্তি সফলভাবে যুক্ত করতে সফটওয়্যার ও হার্ডওয়্যারে বেশ কিছু বড় পরিবর্তন এনেছে প্রযুক্তি জায়ান্টটি। স্ক্রিন স্পর্শ করে কাজ করার সময় পর্দা যাতে নড়ে না ওঠে, সেজন্য ল্যাপটপের কব্জা বা হিঞ্জ বিশেষভাবে শক্তিশালী করা হয়েছে। এর মাধ্যমে শিল্পীরা সরাসরি স্ক্রিনে আঁকতে পারবেন এবং ব্যবহারকারীরা আরও সহজে উইন্ডো সরানো বা স্ক্রল করার মতো কাজগুলো করতে পারবেন বলে জানিয়েছে কোম্পানিটি।

দীর্ঘদিন ধরে এই ধারণা নাকচ করে দিলেও নতুন ফরম্যাট আনার অংশ হিসেবে শেষ পর্যন্ত ইতিবাচক মনোভাব দেখাল অ্যাপল। নতুন এই ল্যাপটপের ১৪-ইঞ্চি সংস্করণের দাম শুরু হচ্ছে ২ হাজার ৮৯৯ ডলার থেকে এবং ১৬-ইঞ্চি সংস্করণের দাম ৩ হাজার ৩৯৯ ডলার। ইতোমধ্যে ডিভাইসটির প্রি-অর্ডার শুরু হয়েছে এবং নির্ধারিত দিনে তা আনুষ্ঠানিকভাবে বাজারে বিক্রি শুরু হবে।

জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ভোট উৎসবমুখর হয়েছে : ইসি সচিব

অবশেষে টাচস্ক্রিন ম্যাকবুক, ফিরল জ্বলজ্বলে লোগো

প্রকাশিত ০৪:২২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬