ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাকৃবি ছাত্রশিবিরের আয়োজনে ১০দিন ব্যাপি কুরআন শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠিত Logo নোবিপ্রবিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদল সভাপতির ইফতার Logo যবিপ্রবিতে ইকসাসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কুবি বিজ্ঞান অনুষদের উদ্যোগে ২৮ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান Logo পাবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল Logo হাবিপ্রবিস্থ বৃহত্তর রাজশাহী ছাত্র কল্যাণ সমিতির ইফতার মাহফিল ও আহবায়ক কমিটি ঘোষণা Logo সৌদিয়া বাসের টিকেট পাওয়া যাচ্ছে বিডিটিকেটসে Logo রোজায় ত্বকের যত্ন: ফুড ও লাইফস্টাইলেই লুকিয়ে স্কিন গ্লো Logo কেন্দ্রীয়ভাবে সকল শিক্ষার্থীদের জন্য ইফতার আয়োজন করবে যবিপ্রবি

ইবিতে চারুকলা বিভাগের বসন্ত উৎসব উদযাপন

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১১:৩০:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৭ বার পঠিত

বসন্তকে বরণ করতে ‘বসন্ত উৎসব’ এর আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগ।

রবিবার (১৬ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্ত্বরে জাঁকজমকপূর্ণ এ আয়োজন করে তারা।

এসময় চারুকলা বিভাগের শিক্ষার্থী নুর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ ও চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান । এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইবির সমন্বয়ক এস.এম. সুইট, শাখা ছাত্রশিবির সভাপতি মাহমুদুল হাসান ও ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসানসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান বলেন, “বাংলাদেশের নিজস্ব সভ্যতা সংস্কৃতি এগিয়ে নেওয়ার প্রত্যয়ে বিভাগের শিক্ষার্থীরা এ আয়োজন করেছে। এখানে তারা‌ চারুচিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কালচারাল প্রোগ্রাম করছে। আমরা তাদেরকে উৎসাহ দিচ্ছি যে, তারা শালীনতার মধ্যে থেকে বাংলাদেশী সংস্কৃতিকে সফল করুক।”

উৎসবে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আজকের বসন্তের এই দিনে বলতে চাই, চারুকলা বিভাগের কাজ শিল্পের কাজ। শিল্পের কাজ হৃদয়কে রঙ্গিন করা। শিল্পীর মন সব সময় বসন্তের মধ্য দিয়ে যায়। আর আজি এ বসন্তে কত ফুল ফুটে। আমাদের সবার হৃদয়ে ফুল ফুটুক। সবার হৃদয় ফুলের মত সুন্দর হোক।”

উল্লেখ্য, উৎসবে উপলক্ষে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা নিজেদের হাতে আঁকা চিত্রশিল্প প্রদর্শন করে। এবং বিভিন্ন সাংস্কৃতিক উপস্থাপনার মাধ্যমে আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

জনপ্রিয়

বাকৃবি ছাত্রশিবিরের আয়োজনে ১০দিন ব্যাপি কুরআন শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠিত

ইবিতে চারুকলা বিভাগের বসন্ত উৎসব উদযাপন

প্রকাশিত ১১:৩০:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫