ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশনের জনসচেতনমূলক র‍্যালি অনুষ্ঠিত Logo চরভদ্রাসনে নদীর পাড়ে ট্রাক্টর উল্টে তরুণের মৃত্যু, আর্থিক সহায়তা দিল প্রশাসন Logo নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ সহস্রাধিক ইয়াবা উদ্ধার Logo পাখির বাসায় হাত দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, রাজশাহীতে কিশোরের মৃত্যু Logo পাকুন্দিয়ায় সচেতনতামূলক র‍্যালি ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান Logo শুধু ডিগ্রি নয়, সবুজ ভবিষ্যতের প্রতিশ্রুতি: হাবিপ্রবির মার্কেটিং বিভাগের অনন্য উদ্যোগ Logo আগামীর বাংলাদেশে যুবকদের মাদকের ছোঁয়া লাগতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী শরীফুল আলম Logo বগুড়ায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুই যুবকের ওপর সন্ত্রাসী হামলা Logo বিশ্ব পরিবেশ দিবসে রাবি উপাচার্যের বৃক্ষরোপণ : ১০ হাজার বৃক্ষরোপণের অঙ্গিকার Logo জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুবিতে কুরআন খতম ও দোয়া মাহফিল

চালকের অসতর্কতায় ধানক্ষেতে ইবি শিক্ষার্থীবাহী বাস, আহত ২০ এর অধিক

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১০:৪৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ১১০ বার পঠিত

চালকের অসতর্কতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভাড়া করা এক বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ধানক্ষেতে উল্টে পড়ে প্রায় পঁচিশ জন শিক্ষার্থী আহত হন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে যাত্রাকালে বৃত্তিপাড়ায় এ দূর্ঘটনা ঘটে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা ‘সুহাইল’ নামক বাসটি কুষ্টিয়া শহরে থেকে ছেড়ে বৃত্তিপাড়ায় পৌঁছলে অপর একটি গাড়িকে বেপরোয়া গতিতে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ধানক্ষেতে উল্টে পড়ে।

এসময় ২৫ এর অধিক শিক্ষার্থী আহত হয়। আহত শিক্ষার্থীদেরকে ক্যাম্পাস মেডিকেলে প্রাথমিক চিকিৎসক দিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। সর্বশেষ তথ্যমতে, একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা পাঠানো হয়।

দুর্ঘটনা প্রসঙ্গে এক শিক্ষার্থীরা বলেন, এই বাসটি (সুহাইল) সবসময়ই অতিরিক্ত গতিতে চালায়। তাদের বাস চালানোর গতি সুবিধাজনক নয়। আজকেও তেমন হয়েছে। অতিরিক্ত গতিতে বাস চালানোর কারণে ওভারটেক করতে গিয়ে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

আরেক শিক্ষার্থী বলেন, ভাড়া করা বাসগুলো বাইরের যাত্রী উঠানোর জন্য (ভাড়া মারতে) সময় বাচাতে বেপরোয়া গতিতে গাড়ি চালায়। ড্রাইভারগুলোর ব্যাবহার এমন যে, তারা ভার্সিটির শিক্ষার্থী না নিতে পারলেই বেঁচে যায়, শুধু পরিবহন অফিস থেকে টাকা নিবে কিন্তু বাইরের যাত্রী তুলবে। সময় থাকতেই সচেতন হওয়া উচিত‌। ভাড়া করা বাসগুলো যেন তাদের এমন কার্যকলাপ প্রতিনিয়ত না করতে পারে, এরজন্য প্রশাসনের মনিটরিং আবশ্যক।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, শোনার পরপরই আমরা ঘটনাস্থলে আসি। অনেকেই আহত হয়েছে। ১২ জন আহতকে কুষ্টিয়া মেডিকেলে নিয়ে আসা হয়। এর মধ্যে ৮ জনকে প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে পাঠিয়ে দেওয়া দেওয়া হয়েছে। ৪ জন একটু বেশি আহত। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিভিন্ন পরীক্ষা নীরিক্ষা করার কাজ চলছে। আমি আছি এখানেই। কারোর উচ্চতর চিকিৎসার প্রয়োজন পড়লে বাইরে পাঠানো হবে।

উল্লেখ্য, দূর্ঘটনার পর থেকেই বাসের ড্রাইভার ও হেল্পার পলাতক রয়েছেন।

জনপ্রিয়

ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশনের জনসচেতনমূলক র‍্যালি অনুষ্ঠিত

চালকের অসতর্কতায় ধানক্ষেতে ইবি শিক্ষার্থীবাহী বাস, আহত ২০ এর অধিক

প্রকাশিত ১০:৪৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫