ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সার পাচারের দায়ে কারাদণ্ড, জরিমানা Logo ব্রাহ্মণবাড়িয়ায় ‘ঘাস কাটা নিয়ে’ দুই পক্ষের মারামারি Logo হুতি হামলা থেকে সৌদি আরবের সুরক্ষায় যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য Logo রাজধানীতে ‘আন্তর্জাতিক শেফস ডে’ উদযাপন Logo এলপিজির দাম কত বাড়াতে চায় কোম্পানিগুলো? বিইআরসিতে প্রস্তাব Logo সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, আপনি বাংলাদেশি: প্রধানমন্ত্রী Logo ভিক্ষা করার অভিযোগে রিয়াদে বাংলাদেশি ও ভারতীয় ৪ জন গ্রেপ্তার Logo লক্ষ্মীপুরে প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর, কৃষক দল নেতা গ্রেপ্তার Logo টাইগার শ্রফ নয়, মূল নিশানা ছিল অন্য কেউ: এনডিটিভি Logo বড় ধরনের ঝুঁকিতে যুক্তরাষ্ট্র, যেসব কারণ নেপথ্যে

ইবির শেরপুর জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও প্রবীণ বিদায়

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১০:৪৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৬০ বার পঠিত

শেরপুর জেলা থেকে আগত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের সংগঠন শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ ও প্রবীণ বিদায় প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্বিবদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ১১৬ নং কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

এসময় সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান আকাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম সিদ্দিকী। এসময় সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ অন্তরসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংগঠনের আইন বিষয়ক সম্পাদক রিয়াদ হাসান রাব্বির সঞ্চালনায় নবীনদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন সাজ্জাদ হোসেন, সুমাইয়া জাফরিন মুন, মাফরুহা নাজিহা জান্নাত। এছাড়া বিদায়ী শিক্ষার্থীরাও তাদের বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম সিদ্দিকী বলেন, আনাদেরকে শুধুমাত্র সনদের জন্য বিশ্ববিদ্যালয় আসা একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। দেশ মা ও মাটির প্রতি আমাদের কিছু দায়বদ্ধতা রয়েছে। পড়াশোনার পাশাপাশি দেশপ্রেমে উদ্ভুদ্ধ হতে হবে এবং দেশ ও জাতির জন্য নিজেকে একজন নিবেদিত প্রাণ হিসেবে গড়ে তুলতে হবে।

জনপ্রিয়

সার পাচারের দায়ে কারাদণ্ড, জরিমানা

ইবির শেরপুর জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও প্রবীণ বিদায়

প্রকাশিত ১০:৪৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫