ঢাকা ০২:১৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জাবিতে ছাত্রশিবিরের ‘জুলাই অভ্যুত্থান রান ২০২৬ ’ মিনি ম্যারাথন Logo দুই হলের সংঘর্ষের জেরে সোহরাওয়ার্দী হলের এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধরের অভিযোগ Logo জাবির ২২ শিক্ষক-শিক্ষার্থীর ৩২ গবেষণাপত্র প্রত্যাহার, গবেষণার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন Logo কুবিতে নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটিসহ ছাত্রশক্তির ৫ দফার স্মারকলিপি Logo হাবিপ্রবিতে ভেটেরিনারি শিক্ষার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি Logo কুবিতে দুই ছিনতাইকারী আটক, মুচলেকায় মুক্তি Logo “শিবির প্রতিটি ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের হেনস্থা ও সাইবার বুলিং করছে” -নাছির Logo জুলাইয়ে জাবিতে হাসিনার ছবি অপসারণের প্রতিবাদে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের বিবৃতি, দুইদিন পরই ক্ষমতাচ্যুত Logo উসকানিমূলক বক্তব্যকে কেন্দ্র করে বাকৃবিতে দুই হলে মাঝে সংঘর্ষ, আহত ৫ Logo বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের গুঞ্জন

বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতার সৌজন্য সাক্ষাৎ

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ আজ (২৩ জুন) কলকাতার নবান্ন ভবনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎটি ছিল অত্যন্ত উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। আলোচনায় মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা জানান।

মমতা বলেন, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের জনগণের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন শুধু ভাষা বা সংস্কৃতির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা অর্থনৈতিক ও মানবিক সম্পর্কেও বিস্তৃত।

বাংলাদেশ হাইকমিশনের মতে, এটি ভারতের কোনো মুখ্যমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের প্রথম সৌজন্য সাক্ষাৎ। এর আগে ২৯ মে রিয়াজ হামিদুল্লাহ ভারতের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেছিলেন।

মুখ্যমন্ত্রী ভবিষ্যতেও দুই বাংলার সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

জনপ্রিয়

জাবিতে ছাত্রশিবিরের ‘জুলাই অভ্যুত্থান রান ২০২৬ ’ মিনি ম্যারাথন

বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতার সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত ০৯:৪৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫