ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ Logo কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী Logo পরিক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার রাবির সিনেট সদস্য আকিল Logo পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি শিবিরের Logo বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর Logo অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা Logo নিরাপদ ডিজিটাল পেমেন্ট এবং কার্যকর মূলধন ব্যবস্থাপনায় সহায়তা করবে Logo গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান Logo সিরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিলো যুক্তরাষ্ট্র Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ

বগুড়ায় জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত

বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজিত ‘তারুণ্যের উৎসব’কে সামনে রেখে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে চলমান জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপের পদ্মা জোনের দ্বিতীয় দিনের খেলা বৃষ্টির কারণে পুরোপুরি শেষ হতে পারেনি। সিডিউল অনুযায়ী সব ম্যাচ সম্পন্ন না হলেও, বাকি ম্যাচগুলো আগামীকাল অনুষ্ঠিত হবে।

পুরুষ বিভাগের খেলায় দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে পাবনা জেলা ৪৩-৪০ পয়েন্টে সিরাজগঞ্জ জেলাকে হারিয়েছে। এরপর রাজশাহী জেলা ৪৩-২৫ পয়েন্টে নাটোরকে পরাজিত করে। পরের ম্যাচগুলোতে স্বাগতিক বগুড়া জেলা ৩৮-১১ পয়েন্টে চাঁপাইনবাবগঞ্জকে এবং জয়পুরহাট জেলা ৪৫-১৩ পয়েন্টে নওগাঁ জেলাকে হারায়। দিনের পরবর্তী খেলায় বগুড়া জেলা ৫৮-১২ পয়েন্টে পাবনা জেলাকে এবং নাটোর জেলা ৪৭-২৩ পয়েন্টে নওগাঁ জেলাকে হারিয়েছে। তবে বৃষ্টির কারণে সিরাজগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জের মধ্যকার ম্যাচটি ড্র ঘোষণা করা হয়।

নারী বিভাগের খেলায় জয়পুরহাট জেলা ২৭-০৬ পয়েন্টে নাটোর জেলাকে পরাজিত করেছে। দিনের আরেক খেলায় বগুড়া জেলা ৪৩-২৫ পয়েন্টে পাবনা জেলাকে হারিয়ে নিজেদের দাপট দেখিয়েছে। আজকের অসমাপ্ত ম্যাচগুলো আগামীকাল একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

জনপ্রিয়

কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ

বগুড়ায় জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত

প্রকাশিত ১১:১২:১৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫