ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ Logo কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী Logo পরিক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার রাবির সিনেট সদস্য আকিল Logo পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি শিবিরের Logo বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর Logo অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা Logo নিরাপদ ডিজিটাল পেমেন্ট এবং কার্যকর মূলধন ব্যবস্থাপনায় সহায়তা করবে Logo গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান Logo সিরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিলো যুক্তরাষ্ট্র Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ

পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি শিবিরের

  • সায়েম চৌধুরী
  • প্রকাশিত ১০:০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ১৯ বার পঠিত

শতভাগ আবাসন নিশ্চিত, অনাবাসিক ভাতা চালু, পূর্ণাঙ্গ মেডিকেল সেবা, বিশ্ববিদ্যালয়ের সিনেট কার্যকর এবং পরবর্তী রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবির।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উল্লিখিত পাঁচ দফা দাবিগুলো হলো–শতভাগ আবাসিকতা নিশ্চিত করতে সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, অনাবাসিক শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চালু, পূর্ণাঙ্গ ও আধুনিক মেডিকেল সেন্টার প্রতিষ্ঠা, বিশ্ববিদ্যালয়ের সিনেট কার্যকর করা এবং পরবর্তী রাকসু নির্বাচনের সুনির্দিষ্ট তফসিল ঘোষণা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী আবাসন সংকটের কারণে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। এ সমস্যা স্থায়ীভাবে সমাধানে শতভাগ আবাসিকতা নিশ্চিত করতে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রণয়ন ও দ্রুত বাস্তবায়ন করতে হবে। আবাসিক হলে আসন না পাওয়া শিক্ষার্থীদের জন্য অনাবাসিক ভাতা চালু করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের সিনেট কার্যকরের দাবি জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধিবিধান অনুযায়ী সিনেটকে কার্যকর ও নিয়মিত সক্রিয় করতে হবে। বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণ, জবাবদিহি ও প্রশাসনিক কার্যক্রমে সিনেটের ভূমিকা নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত সিনেট অধিবেশন আয়োজন করতে হবে।

পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়ে মুজাহিদ ফয়সাল বলেন, রাকসু নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও প্রতিনিধিত্বের গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই পরবর্তী রাকসু নির্বাচনের সুনির্দিষ্ট তফসিল দ্রুত ঘোষণা করতে হবে। একই সঙ্গে নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ইতোপূর্বেও রাবি ছাত্রশিবিরের পক্ষ থেকে এসব দাবি জানানো হয়েছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আশানুরূপ সাড়া না পাওয়ায় দাবিগুলো এখনো বাস্তবায়িত হয়নি। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করে ছাত্রশিবির।

সংবাদ সম্মেলনে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ মেহেদী হাসানের সঞ্চালনায় অফিস সম্পাদক শামীম পাটোয়ারী, অর্থ সম্পাদক আহমেদ ফারহান, প্রচার ও মিডিয়া সম্পাদক মেহেদী সজীবসহ শাখা ও হল শিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ

পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি শিবিরের

প্রকাশিত ১০:০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬