ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ইরানের ৫ তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, পাল্টা জবাব তেহরানের Logo তেলবাহী ট্যাংকারে হামলার জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা Logo টাঙ্গাইলে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত Logo ‘ভাই’ না বলে ‘ব্রো’ বলায় দুপুরে কথা-কাটাকাটি, রাতে আবার মারামারি Logo ‘মির্জাপুর: দ্য মুভি’: কে কত টাকা পারিশ্রমিক নিলেন? Logo ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের শুভসূচনা Logo দামুড়হুদার মেয়ে অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত Logo স্কুলে যাওয়া সন্তান ফিরবে কি না- ভয় বাড়ছে ফিলিস্তিনি মা-বাবাদের Logo ঢাকার আবহাওয়া দুপুর পর্যন্ত কেমন থাকবে Logo গেস্টরুম-গণরুমের নির্যাতনের ইতিহাস নিয়ে ডাকসুর গ্রন্থ, মোড়ক উন্মোচন

কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী

বাগেরহাটের কচুয়া উপজেলার মঘিয়া ফুটবল মাঠে হিলফুল ফুজুল স্পোর্টিং ক্লাবের আয়োজনে ‘মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর জমজমাট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত এই তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ৯ নং ওয়ার্ড একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ৬ নং ওয়ার্ড একাদশ।

হিলফুল ফুজুল স্পোর্টিং ক্লাবের পরিচালক এস এম এ যুবায়ের রানার সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী হাসান, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি শিল্পপতি সরদার জাহিদ, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম এবং উপজেলা জামায়াতের আমির মো. রফিকুল ইসলাম ও সেক্রেটারি শহিদুল ইসলাম।

এ ছাড়া স্থানীয় বিএনপি নেতা শেখ জাহাঙ্গীর হোসেন, মাহবুবুর রহমান লাল, অধ্যাপক কামরুল ইসলাম, খান দেলোয়ার হোসেন, আব্দুর রব, কাবির হোসেন, ওহাব মেম্বার এবং জামায়াত নেতা আসাদুজ্জামান, মাওলানা আব্দুল আলী, মোস্তাফিজুর রহমান ও আরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলাকে কেন্দ্র করে মঘিয়া মাঠে এলাকার হাজারো ফুটবলপ্রেমী দর্শকের সমাগমে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই টুর্নামেন্টটি সম্পন্ন হয়।

জনপ্রিয়

ইরানের ৫ তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, পাল্টা জবাব তেহরানের

কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী

প্রকাশিত ১১:১৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬